রাবিতে পরীক্ষার বিষয়ে সিদ্ধান্ত ৩ জুন

২৬ মে ২০২১, ০৭:১৫ PM
রাজশাহী বিশ্ববিদ্যালয়

রাজশাহী বিশ্ববিদ্যালয় © ফাইল ছবি

স্থবিরতা কাটিয়ে শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রমে গতি ফেরাতে পরীক্ষা নেয়ার পরিকল্পনা করছে রাজশাহী বিশ্ববিদ্যালয়। আগামী ৩ জুন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক আনন্দ কুমার সাহার সভাপতিত্বে আয়োজিত বিশেষ সভায় চলমান পরিস্থিতিতে করণীয় বিষয়ের পাশাপাশি পরীক্ষা আয়োজনের বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে।

আজ বুধবার (২৬ মে) বিকেলে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসক ড. আজিজুর রহমান দ্যা ডেইলি ক্যাম্পাসকে বিষয়টি নিশ্চিত করেছেন।

আজিজুর রহমান জানান, চলমান পরিস্থিতি শিক্ষার্থীদের ভবিষ্যত প্রতিনিয়ত হুমকির দিকে যাচ্ছে। এমতাবস্থায় শিক্ষার্থীদের জীবনের কথা বিবেচনা করে আবার পড়ালেখায় ফিরে যেতে চায় বিশ্ববিদ্যালয় প্রশাসণন। একইসঙ্গে দীর্ঘ সেশনজট নিরসনের লক্ষ্যে আটকে থাকা পরীক্ষা ও অন্যান্য পরীক্ষা কীভাবে নেয়া যায় মিটিংয়ে সে বিষয়ে সংশ্লিষ্ট সকলের সাথে আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত নেয়া হবে।

পড়ুন: জবিতে পরীক্ষার আগে দুই সপ্তাহ ক্লাস রিভিউ হবে

এর আগে, বিশ্বিবদ্যালয় শিক্ষার্থীদের দীর্ঘ মেয়াদী সেশনজট এড়াতে একাধিক পদ্ধতিতে অনলাইনে পরীক্ষা নেয়ার উদ্যোগের কথা জানায় বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি)। নির্দেশিকার একটি কিংবা একাধিক পদ্ধতি মেনে বিশ্ববিদ্যালয়গুলো পরীক্ষার আয়োজন করতে পারবে এবং এগুলোর আলোকে শিক্ষার্থীদের সেমিস্টার ফাইনাল পরীক্ষার গ্রেড দেয়া যাবে বলে জানানো হয়।

এদিকে, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) নির্দেশনা মেনে ক্লাস-পরীক্ষা নিতে চান রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরাও। এদিন বিশ্ববিদ্যালয়ের দায়িত্বপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. আনন্দ কুমার সাহার সাথে শিক্ষক সমিতির নেতাদের এক মত বিনিময় সভায় শিক্ষকরা ক্লাস-পরীক্ষায় ফিরে যাওয়ার আগ্রহ প্রকাশ করেন।

হাবিপ্রবি শিক্ষার্থীর ওপর হামলার ঘটনায় মামলা, গ্রেপ্তার ১
  • ১২ এপ্রিল ২০২৬
রান্নাঘর ঝাড়ু দেওয়ার সময় সাপের কামড়ে তরুণীর মৃত্যু
  • ১২ এপ্রিল ২০২৬
কেয়ার বাংলাদেশে চাকরি, আবেদন ১৮ এপ্রিল পর্যন্ত
  • ১২ এপ্রিল ২০২৬
ইবির ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন, উপস্থিতি ৯২ শতাংশ
  • ১২ এপ্রিল ২০২৬
রাতের অন্ধকারে আক্রমণ করেছে হাম, আমরা অ্যারেস্ট করতে সক্ষম …
  • ১২ এপ্রিল ২০২৬
মেহেরপুরে জিয়া খালের পুনঃখনন কাজের উদ্বোধন
  • ১২ এপ্রিল ২০২৬