ক্লাস-পরীক্ষা নিতে চান রাবি শিক্ষকরা

২৬ মে ২০২১, ০৫:৫৬ PM
রাজশাহী বিশ্ববিদ্যালয়

রাজশাহী বিশ্ববিদ্যালয় © ফাইল ফটো

বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) নির্দেশনা মেনে ক্লাস-পরীক্ষা নিতে চান রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। বুধবার (২৬ মে) রাবির দায়িত্বপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. আনন্দ কুমার সাহার সাথে শিক্ষক সমিতির নেতাদের এক মত বিনিময় সভায় এ আগ্রহ প্রকাশ করেন শিক্ষকরা।

সভায় শিক্ষক নেতারা বলেন, দীর্ঘদিন ধরে ক্লাস-পরীক্ষা বন্ধ থাকায় আমাদের শিক্ষার্থীদের অনেক ক্ষতি হয়ে যাচ্ছে৷ বিশেষ করে আমাদের শেষ বর্ষের শিক্ষার্থীদের ক্ষতিটা সবচেয়ে বেশি হচ্ছে। সম্প্রতি ইউজিসি স্বাস্থ্যবিধি মেনে ফাইনাল ইয়ারের শিক্ষার্থী ক্লাস-পরীক্ষা নেয়ার ব্যাপারে আগ্রহ দেখায়। এই অবস্থায় শিক্ষার্থীদের কথা বিবেচনা করে দ্রুত ক্লাস-পরীক্ষা নিতে চাই।

সভায় উপাচার্য অধ্যাপক ড. আনন্দ কুমার সাহা বলেন, আজ শিক্ষামন্ত্রীর সংবাদ সম্মেলনে যেসব সিদ্ধান্ত নেয়া হয়েছে সেগুলো পর্যালোচনা করে শিগগিরই আমাদের ডিনবৃন্দ ও একাডেমিক কাউন্সিলের সাথে বৈঠক করে এ বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে। আমরা শিক্ষার্থীদের ক্ষতি হোক এটা চাই না।

সভায় উপ-উপাচার্য ড. চৌধুরী মোহাম্মদ জাকারিয়া, কোষাধ্যক্ষ প্রফেসর ড. মোস্তাফিজুর রহমান, রেজিস্ট্রার প্রফেসর আব্দুস সালাম, রাবি শিক্ষক সমিতির সহ-সভাপতি প্রফেসর ড. সাইয়েদুজ্জামান, সাধারণ সম্পাদক প্রফেসর ড. আশরাফুল ইসলাম খানসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

আবেদ আলীর মতো নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁসে অভিযুক্ত সোহাগও চা…
  • ১৮ অক্টোবর ২০২৬
কলকাতায় দুর্গাপূজার মণ্ডপে ভিড়ে পদদলিত হয়ে নিহত ১৭
  • ১৮ অক্টোবর ২০২৬
৩ বান্ধবীর দুইজন ফজরের পর হাঁটতে গিয়েছিলেন, রিসোর্টে থাকা অ…
  • ১৮ অক্টোবর ২০২৬
বান্ধবীর নেতৃত্বে দুই ছাত্রীকে কলেজ থেকে ডেকে নিয়ে জুতাপেটা…
  • ১৭ অক্টোবর ২০২৬
আন্তর্জাতিক ভূগোল অলিম্পিয়াডে অংশ নিতে রাশিয়া যাচ্ছে বাংলাদ…
  • ১৭ অক্টোবর ২০২৬
না ফেরার দেশে বুটেক্স অধ্যাপক মশিউর
  • ১৭ অক্টোবর ২০২৬