চবির ইতিহাস বিভাগের সাবেক সভাপতির মৃত্যু

২৬ মে ২০২১, ০১:৩৬ PM
ড. মাহমুদুল হক

ড. মাহমুদুল হক © টিডিসি ফটো

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ইতিহাস বিভাগের সাবেক সভাপতি প্রফেসর ড. মাহমুদুল হক ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মঙ্গলবার (২৫ মে) সন্ধ্যা সাতটার দিকে চট্টগ্রাম নগরীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় কিনি মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭২ বছর।

ইতিহাস বিভাগের সভাপতি প্রফেসর ড. আব্দুল্লাহ আল মাসুম বিষয়টি নিশ্চিত করে জানান, বুধবার বাদ জোহর জমিয়াতুল ফালাহ মসজিদে তার জানাজার নামাজ অনুষ্ঠিত হবে।

চবি ইতিহাস বিভাগের প্রফেসর ড. মোহাম্মদ মাহবুবুল হক বলেন, তিনি অত্যন্ত মেধাবী একজন শিক্ষক ছিলেন। তিনি ইউএস ফরেন পলিসি বিশেষজ্ঞ ছিলেন। চতুর্থ বিসিএসে তিনি সপ্তম স্থান অধিকার করেছিলেন। এছাড়া তিনি মহান মুক্তিযুদ্ধে রণাঙ্গনে সম্মুখ সারিতে থেকে যুদ্ধ করেছেন। একটি ইউনিটের ডেপুটি কমান্ডারও ছিলেন। যদিও তিনি মুক্তিযোদ্ধাদের তালিকায় নিজের নাম অন্তর্ভুক্ত করেননি।

ড.মাহমুদুল হকের গ্রামের বাড়ী সীতাকুণ্ড উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের ঘোড়ামরা গ্রামের জোড়ামতল এলাকায়।

তিনি বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের প্রথম ব্যাচের ছাত্র ছিলেন। তিনি যুক্তরাষ্ট্র থেকে পিএইচডি সম্পন্ন করেন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কলা ও মানববিদ্যা অনুষদের একমাত্র ফুলব্রাইট স্কলারস ছিলেন এই গুণী অধ্যাপক।

ড. মাহমুদুল হকের লেখা অধিকাংশ বই বাংলাদেশের নিরাপত্তা ও দক্ষিণ এশিয়ার রাজনীতি সম্পর্কিত।

অস্ত্র নিয়ে মাদকসেবীদের পাকড়াও করার ব্যাখ্যা দিলেন ইশরাক
  • ১৮ অক্টোবর ২০২৬
আবেদ আলীর মতো নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁসে অভিযুক্ত সোহাগও চা…
  • ১৮ অক্টোবর ২০২৬
কলকাতায় দুর্গাপূজার মণ্ডপে ভিড়ে পদদলিত হয়ে নিহত ১৭
  • ১৮ অক্টোবর ২০২৬
৩ বান্ধবীর দুইজন ফজরের পর হাঁটতে গিয়েছিলেন, রিসোর্টে থাকা অ…
  • ১৮ অক্টোবর ২০২৬
বান্ধবীর নেতৃত্বে দুই ছাত্রীকে কলেজ থেকে ডেকে নিয়ে জুতাপেটা…
  • ১৭ অক্টোবর ২০২৬
আন্তর্জাতিক ভূগোল অলিম্পিয়াডে অংশ নিতে রাশিয়া যাচ্ছে বাংলাদ…
  • ১৭ অক্টোবর ২০২৬