পাবলিক বিশ্ববিদ্যালয় আইন সংশোধনের দাবিতে সংবাদ সম্মেলন কাল

২৬ মে ২০২১, ১২:১৩ PM
বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশন

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশন © লোগো

বিশ্ববিদ্যালয় প্রশাসনে নন-একাডেমিক (আমলা) নিয়োগ বাতিল ও পাবলিক বিশ্ববিদ্যালয় আইন সংশোধনের দাবিতে আগামীকাল বৃহস্পতিবার (২৭ মে) সংবাদ সম্মেলন ডেকেছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশন। বৃহস্পতিবার বেলা ১২টায় ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাবে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।

বুধবার (২৬ মে) বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের মহাসচিব অধ্যাপক ড. মো. নিজামুল হক ভূঁইয়া স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে একজন নন-একাডেমিক (আমলা) ব্যক্তিতে নিয়োগ দিয়ে গত ৫ মে শিক্ষা মন্ত্রণালয় একটি প্রজ্ঞাপন জারি করে। এই নিয়োগের প্রতিবাদ ও নিন্দা জানিয়ে বিবৃতি দেয় বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনসহ দেশের সকল বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি। এ বিষয়ে ইতো মধ্যে সরকারের কাছে স্মারকলিপিও প্রদান করা হয়েছে। আন্দোলনের ধারাবাহিকতায় বৃহস্পতিবার সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।

সংবাদ সম্মেলনে ফেডারেশনের সভাপতি ও মহাচিবসহ কমিটির অন্যান্য সদস্যরাও উপস্থিত থাকবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

অস্ত্র নিয়ে মাদকসেবীদের পাকড়াও করার ব্যাখ্যা দিলেন ইশরাক
  • ১৮ অক্টোবর ২০২৬
আবেদ আলীর মতো নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁসে অভিযুক্ত সোহাগও চা…
  • ১৮ অক্টোবর ২০২৬
কলকাতায় দুর্গাপূজার মণ্ডপে ভিড়ে পদদলিত হয়ে নিহত ১৭
  • ১৮ অক্টোবর ২০২৬
৩ বান্ধবীর দুইজন ফজরের পর হাঁটতে গিয়েছিলেন, রিসোর্টে থাকা অ…
  • ১৮ অক্টোবর ২০২৬
বান্ধবীর নেতৃত্বে দুই ছাত্রীকে কলেজ থেকে ডেকে নিয়ে জুতাপেটা…
  • ১৭ অক্টোবর ২০২৬
আন্তর্জাতিক ভূগোল অলিম্পিয়াডে অংশ নিতে রাশিয়া যাচ্ছে বাংলাদ…
  • ১৭ অক্টোবর ২০২৬