ঢাবিতে লেটস্ টক পুনঃস্থাপন

২৬ মে ২০২১, ১১:৪৫ AM
ঢাবিতে লেটস্ টক পুনঃস্থাপন

ঢাবিতে লেটস্ টক পুনঃস্থাপন © টিডিসি ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হলের মূল গেইটের ডানপাশে কয়েকজন শিক্ষার্থীর উদ্যোগে কয়েকটি বেঞ্চ স্থাপন করা হয়। যার নাম দেওয়া হয় Let's Talk. উদ্দেশ্য ছিল যেকোনো সমস্যায় বিতর্কে না গিয়ে পারস্পরিক আলোচনার মাধ্যমে সমাধান করা। কিন্তু বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সেটা ভেঙ্গে দেয়। ভেঙে দেওয়ায় এক দিনের মধ্যেই পুনরায় স্থাপন করা হয় Let's Talk.

এ বিষয়ে জানতে চাইলে বিজ্ঞান অনুষদ এলাকায় দায়িত্বপ্রাপ্ত সহকারী প্রক্টর মিহির কুমার সাহা ডেইলি ক্যাম্পাসকে বলেন, যেকোনো বিষয়ে একটা নির্দিষ্ট প্রক্রিয়ার ভেতর দিয়ে যেতে হয়। ক্যাম্পাসে কোনো কিছু স্থাপন করতে হলে যথাযথ কর্তৃপক্ষের অনুমতি নিয়েই করতে হয়। তারা এটি স্থাপনের আগে কোনো অনুমতি নেয়নি।

পুনঃস্থাপনের বিষয়ে ঢাবি ছাত্রলীগের সহ-সভাপতি ইমরান খান বলেন, এই জায়গাটিতে বসে শিক্ষার্থীরা বিভিন্ন বিষয়ে আলাপ-আলোচনা করতো। অন্য কোনো উদ্দেশ্য নেই। কিন্তু প্রক্টর স্যার আমাদের অবহিত না করেই এটি ভেঙ্গে ফেলেছিল। স্যারকে হয়তো এ বিষয়ে ভুল বুঝানো হয়েছে। পরবর্তীতে আমরা উনিসহ অন্যান্য স্যারদের সাথে কথা বলেই এটি পুনঃস্থাপন করেছি। শীঘ্রই আমরা ভিসি স্যারকেও আনুষ্ঠানিকভাবে বিষয়টি সম্পর্কে অবহিত করবো।

মূল উদ্যোক্তাদের একজন হাসান মেহেদী সিফাত বলেন, এই বেঞ্চটা শুধু একটা বসার জায়গা তৈরির জন্য আমরা বানাইনি। এই বেঞ্চটা আমরা একটা দর্শন বা ফিলোসফি যাই বলেন না কেন সেটা ছড়িয়ে দেওয়ার জন্য বানিয়েছি। আমরা যেই দর্শনটা বা ফিলোসফিটা ছড়িয়ে দিতে চাচ্ছি সেটা হল, "আমরা মনে করি সকল সমস্যার সমাধান আলোচনার মাধ্যমেই সম্ভব, LET'S TALK।" আর এই আলোচনাটা হতে হবে সকল মুখোশ খুলে। চলুন আমরা রাখ ঢাক না রেখে, বিতর্ক না করে আলোচনা করি, কথা বলি, LET'S TALK.

অপর একজন ফয়েজউল্লাহ মানিক বলেন, আমরা শুধু কার্জনে বসে আড্ডা দেওয়ার জন্য একটা বেঞ্চ চাই না, আমরা চাই আমাদের দর্শনটা যেন ছড়িয়ে পরে সারাদেশে, সারা পৃথিবীতে, সকল সমস্যার সমাধানের উপায় হিসেবে। আমাদের এই মুভমেন্টের সাথে থাকতে, আমাদের এই দর্শনটাকে ছড়িয়ে দিতে আপনারা লিখুন, আপনারা কথা বলুন, আর সকল মুখোশ খুলে ফেলুন।

ইট-বোতল-ভাঙা আয়না দিয়ে বাসের সিট দখল, কুবি শিক্ষার্থীদের ক্…
  • ১৯ আগস্ট ২০২৬
শেখ মুজিবুর রহমানকে নিয়ে ফেসবুকে পোস্ট, কলেজশিক্ষক সাময়িক ব…
  • ১৯ আগস্ট ২০২৬
সাবেক শিক্ষা মন্ত্রী দীপু মনির স্বামী আর নেই
  • ১৯ আগস্ট ২০২৬
বিসিএসে সুপারিশপ্রাপ্ত তানভীরের আর যোগ দেওয়া হলো না, রেললাই…
  • ১৯ আগস্ট ২০২৬
জন্মদিনের দাওয়াত দিয়ে যুবককে মারধর, ১০ লাখ টাকা দাবি, ইউনিয়…
  • ১৮ আগস্ট ২০২৬
নোবিপ্রবি ক্যাম্পাসে থমথমে পরিস্থিতি, কঠোর অবস্থানে প্রশাসন
  • ১৮ আগস্ট ২০২৬