মস্তিষ্কের রক্তক্ষরণে জাবি শিক্ষার্থীর মৃত্যু

২৬ মে ২০২১, ১২:০২ AM
মারুফ হাসান জুবায়ের ও জাবি লোগো

মারুফ হাসান জুবায়ের ও জাবি লোগো © সংগৃহীত

মস্তিষ্কের রক্তক্ষরণে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) এক শিক্ষার্থী মারা গেছেন। মঙ্গলবার (২৫ মে) রাত ৮টার দিকে মারুফ হাসান জুবায়ের নামে ওই শিক্ষার্থী রাজধানীর ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরো সায়েন্সেস হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন।

মারুফ হাসান জুবায়ের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের ৪৮ ব্যাচের শিক্ষার্থী ছিলেন। তার গ্রামের বাড়ি পাবনা সদরে। দুই ভাই বোনের মধ্যে মারুফ বড়।

বিষয়টি নিশ্চিত করে মারুফের বিভাগের বড় ভাই ইউসুফ জামিল বলেন, ১৭ রমজান মারুফ স্ট্রোক করেন। এরপর তিনি কাউকে চিনতে পারছিলেন না। এ অবস্থা ঈদের একদিন পর মারুফকে ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরো সায়েন্সেস হাসপাতালে ভর্তি করা হয়।

মারুফের মৃত্যুতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলাম। এক বিজ্ঞপ্তিতে তিনি মারুফের রুহের মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।

ইট-বোতল-ভাঙা আয়না দিয়ে বাসের সিট দখল, কুবি শিক্ষার্থীদের ক্…
  • ১৯ আগস্ট ২০২৬
শেখ মুজিবুর রহমানকে নিয়ে ফেসবুকে পোস্ট, কলেজশিক্ষক সাময়িক ব…
  • ১৯ আগস্ট ২০২৬
সাবেক শিক্ষা মন্ত্রী দীপু মনির স্বামী আর নেই
  • ১৯ আগস্ট ২০২৬
বিসিএসে সুপারিশপ্রাপ্ত তানভীরের আর যোগ দেওয়া হলো না, রেললাই…
  • ১৯ আগস্ট ২০২৬
জন্মদিনের দাওয়াত দিয়ে যুবককে মারধর, ১০ লাখ টাকা দাবি, ইউনিয়…
  • ১৮ আগস্ট ২০২৬
নোবিপ্রবি ক্যাম্পাসে থমথমে পরিস্থিতি, কঠোর অবস্থানে প্রশাসন
  • ১৮ আগস্ট ২০২৬