গুরুতর অসুস্থ অবস্থায় রাবি অধ্যাপককে ঢাকায় স্থানান্তর

২২ মে ২০২১, ০৪:৩১ PM
ঢাকায় নেয়া হচ্ছে অধ্যাপক ড. শিবলী সাদিক

ঢাকায় নেয়া হচ্ছে অধ্যাপক ড. শিবলী সাদিক © টিডিসি ফটো

গুরুতর অসুস্থ অবস্থায় জরুরি চিকিৎসার জন্য রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ফাইন্যান্স বিভাগের অধ্যাপক ড. শিবলী সাদিককে ঢাকায় নেয়া হয়েছে। ঢাকায় স্থানান্তর সময় বিশ্ববিদ্যালয়ের প্রক্টরসহ কয়েকজন শিক্ষক উপস্থিত ছিলেন।

আজ শনিবার (২২ মে) দুপুরে এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে ঢাকার এভার কেয়ার হাসপাতালে নেয়া হয়েছে বলে নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. লুৎফর রহমান।

তিনি জানান, অধ্যাপক শিবলী সাদিক দীর্ঘদিন ধরে হৃদরোগের সমস্যায় ভুগছিলেন। সেজন্য এবছরের শুরুতে ভারতে তার একটা বাইপাসও করা হয়েছিল। ফলে অনেকটা সুস্থ্যই ছিলেন। তিনি রাজশাহী মেডিকেলে চিকিৎসা নিয়ে আসছিলেন।

প্রক্টর জানান, কিন্তু সেখানে তার হৃদযন্ত্রে টেম্পোরারি পেস মেকার বসানো হলে অবস্থার অবনতি হয়। ফলে জরুরি চিকিৎসার জন্য তাকে ঢাকায় নেয়া হয়েছে।এছাড়া বিশ্ববিদ্যালয়ের এই অধ্যাপকের উত্তরোত্তর সুস্থতা কামনা করেছে প্রক্টর অধ্যাপক লুৎফর রহমান।

অস্ত্র নিয়ে মাদকসেবীদের পাকড়াও করার ব্যাখ্যা দিলেন ইশরাক
  • ১৮ অক্টোবর ২০২৬
আবেদ আলীর মতো নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁসে অভিযুক্ত সোহাগও চা…
  • ১৮ অক্টোবর ২০২৬
কলকাতায় দুর্গাপূজার মণ্ডপে ভিড়ে পদদলিত হয়ে নিহত ১৭
  • ১৮ অক্টোবর ২০২৬
৩ বান্ধবীর দুইজন ফজরের পর হাঁটতে গিয়েছিলেন, রিসোর্টে থাকা অ…
  • ১৮ অক্টোবর ২০২৬
বান্ধবীর নেতৃত্বে দুই ছাত্রীকে কলেজ থেকে ডেকে নিয়ে জুতাপেটা…
  • ১৭ অক্টোবর ২০২৬
আন্তর্জাতিক ভূগোল অলিম্পিয়াডে অংশ নিতে রাশিয়া যাচ্ছে বাংলাদ…
  • ১৭ অক্টোবর ২০২৬