করোনা পরিস্থিতি খারাপ না হলে পূর্বের তারিখেই আইবিএর ভর্তি পরীক্ষা

২০ মে ২০২১, ০৬:২২ PM
ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউটের সামনে শিক্ষার্থীরা

ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউটের সামনে শিক্ষার্থীরা © ফাইল ফটো

দেশে চলমান করোনা ভাইরাস পরিস্থিতির আরও অবনতি না হলে পূর্ব নির্ধারিত তারিখেই ঢাকা বিশ্ববিদ্যালয় ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউটের (আইবিএ) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

বৃহস্পতিবার (২০ মে) গণমাধ্যমের সাথে আলাপকালে এ কথা জানান আইবিএর পরিচালক অধ্যাপক ড. সৈয়দ ফারহাত আনোয়ার।

তিনি বলেন, ভর্তি পরীক্ষা নিয়ে আমরা এখনো আগের সিদ্ধান্তই বহাল রেখেছি। করোনা পরিস্থিতি যদি আরও খারাপ না হয় তাহলে আগে যে তারিখ ঘোষণা করা হয়েছে সে অনুযায়ীই ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। তবে করোনা পরিস্থিতির যদি অবনতি হয় তাহলে আমরা বিষয়টি নয়ে ভাবব।

প্রসঙ্গত, আগামী ২৩ মে দুপুর ১২টা থেকে আইবিএ ভর্তি পরীক্ষার এডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন শিক্ষার্থীরা। ২৮ মে পর্যন্ত প্রবেশপত্র তোলা যাবে। আগামী ৪ জুন সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

টেস্টে ফেল করলে কি এসএসসি পরীক্ষায় বাধা দিতে পারে স্কুল?
  • ১৯ আগস্ট ২০২৬
ঢাবির এফএইচ হলের ঘটনায় সিসিটিভি ফুটেজ প্রকাশ, নির্যাতনের বর…
  • ১৯ আগস্ট ২০২৬
আজ দেশের যেসব অঞ্চলে বৃষ্টির আভাস দিল আবহাওয়া অধিদপ্তর
  • ১৯ আগস্ট ২০২৬
ইট-বোতল-ভাঙা আয়না দিয়ে বাসের সিট দখল, কুবি শিক্ষার্থীদের ক্…
  • ১৯ আগস্ট ২০২৬
শেখ মুজিবুর রহমানকে নিয়ে ফেসবুকে পোস্ট, কলেজশিক্ষক সাময়িক ব…
  • ১৯ আগস্ট ২০২৬
সাবেক শিক্ষা মন্ত্রী দীপু মনির স্বামী আর নেই
  • ১৯ আগস্ট ২০২৬