রাবির নৃবিজ্ঞান বিভাগের নতুন সভাপতি ড. কামাল পাশা

১৬ মে ২০২১, ০৪:৫০ PM
নতুন সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ

নতুন সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ © টিডিসি ফটো

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) নৃবিজ্ঞান বিভাগের নতুন সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন বিভাগের সহযোগী অধ্যাপক ড. কামাল পাশা।

রোববার (১৬ মে) দুপুরে সদ্য বিদায়ী সভাপতি অধ্যাপক বখতিয়ার আহমদের পর আগামী ৩ বছরের জন্য তিনি এই দায়িত্ব গ্রহণ করেন।

দায়িত্ব হস্তান্তরকালে উপস্থিত ছিলেন- অধ্যাপক ড. মোস্তফা কামাল আকন্দ, অধ্যাপক বখতিয়ার আহমেদ, সহযোগী অধ্যাপক কাজী রবিউল আলম, গোলাম ফারুক সরকার, লিটন হোসেন, মো. আলতাফ হোসাইন, সহকারী অধ্যাপক মোস্তাফিজুর রহমান, প্রভাষক রাদিয়া আউয়াল তৃষা প্রমুখ।

আরো পড়ুন রাবিতে নিয়োগ পাওয়া ১২৯ জন সিভিই দেননি

পরে বিভাগের শিক্ষকরা নতুন সভাপতি সহযোগী অধ্যাপক কামাল পাশাকে ফুলেল শুভেচ্ছা জানান। দায়িত্ব গ্রহণের পর তিনি সকলের দোয়া এবং সহযোগিতা কামনা করেন।

কামাল পাশা শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে ২০০১ সালে স্নাতক এবং ২০০২ সালে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। পরে ২০০২ সালের ৩১ ডিসেম্বরে নৃবিজ্ঞান বিভাগে প্রভাষক হিসেবে যোগদান করেন। তিনি ২০১৬ সালের ২৬ ডিসেম্বর সহযোগী অধ্যাপক পদে উন্নীত হন।

অস্ত্র নিয়ে মাদকসেবীদের পাকড়াও করার ব্যাখ্যা দিলেন ইশরাক
  • ১৮ অক্টোবর ২০২৬
আবেদ আলীর মতো নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁসে অভিযুক্ত সোহাগও চা…
  • ১৮ অক্টোবর ২০২৬
কলকাতায় দুর্গাপূজার মণ্ডপে ভিড়ে পদদলিত হয়ে নিহত ১৭
  • ১৮ অক্টোবর ২০২৬
৩ বান্ধবীর দুইজন ফজরের পর হাঁটতে গিয়েছিলেন, রিসোর্টে থাকা অ…
  • ১৮ অক্টোবর ২০২৬
বান্ধবীর নেতৃত্বে দুই ছাত্রীকে কলেজ থেকে ডেকে নিয়ে জুতাপেটা…
  • ১৭ অক্টোবর ২০২৬
আন্তর্জাতিক ভূগোল অলিম্পিয়াডে অংশ নিতে রাশিয়া যাচ্ছে বাংলাদ…
  • ১৭ অক্টোবর ২০২৬