রাবিতে আরও ২ মর্টার শেল ও একটি রকেট লাঞ্চার উদ্ধার

৩০ এপ্রিল ২০২১, ০৩:৫৩ PM
উদ্ধারকৃত মর্টার শেল ও রকেট লাঞ্চার

উদ্ধারকৃত মর্টার শেল ও রকেট লাঞ্চার © টিডিসি ফটো

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বধ্যভূমি এলাকায় আরও দুটি অবিস্ফোরিত মর্টারশেল ও একটি রকেট লাঞ্চার উদ্ধার করা হয়। উদ্ধারের পর মর্টার শেল ও রকেট লাঞ্চারটি পুলিশ হেফাজতে নেয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. লুৎফর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

শুক্রবার (৩০ এপ্রিল) দুপুরে স্থানীয় বুধপাড়া এলাকার জুয়েল বিশ্ববিদ্যালয়ের শহীদ শামসুজ্জোহা হলের পূর্ব দিকে খননকৃত নতুন পুকুরে শেল ও লাঞ্চারটি দেখতে পান। বিষয়টি তিনি বধ্যভূমি পুলিশ বক্সের সদস্যের জানান।

পুলিশ সূত্রে জানা যায়, উক্ত সংবাদের ভিত্তিতে রাবি পুলিশ ফাঁড়ির কর্তব্যরত কনস্টেবল জামরুল ইসলাম ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিত্যক্ত মর্টার শেল এবং একটি রকেট লাঞ্চার উদ্ধার করে পুলিশ পোস্টের কাছে নিয়ে আসেন। উদ্ধারকৃত মর্টার শেল ও রকেট লাঞ্চারটি পুলিশ হেফাজতে নেয়া হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. লুৎফর রহমান বলেন, বধ্যভূমি পুলিশ বক্সের পুলিশ সদস্য রাম আমাকে প্রথমে বিষয়টি জানায়। আমি বিশ্ববিদ্যালয় পুলিশ ফাঁড়ির মাধ্যমে মতিহার থানাকে আগের মতো প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলেছি।

এর আগে, রাবির শহীদ শামসুজ্জোহা হলের পার্শ্ববর্তী একটি পুকুরে মঙ্গলবার (২৭ এপ্রিল) বেলা ১১টায় পরিত্যক্ত মর্টার শেল পাওয়া যায় এবং পরদিন সেনাবাহিনীর বোমা নিষ্ক্রিয় টিম পরীক্ষা নিরীক্ষা শেষে বিস্ফোরণের মাধ্যমে সেটা নষ্ট করে।

টেস্টে ফেল করলে কি এসএসসি পরীক্ষায় বাধা দিতে পারে স্কুল?
  • ১৯ আগস্ট ২০২৬
ঢাবির এফএইচ হলের ঘটনায় সিসিটিভি ফুটেজ প্রকাশ, নির্যাতনের বর…
  • ১৯ আগস্ট ২০২৬
আজ দেশের যেসব অঞ্চলে বৃষ্টির আভাস দিল আবহাওয়া অধিদপ্তর
  • ১৯ আগস্ট ২০২৬
ইট-বোতল-ভাঙা আয়না দিয়ে বাসের সিট দখল, কুবি শিক্ষার্থীদের ক্…
  • ১৯ আগস্ট ২০২৬
শেখ মুজিবুর রহমানকে নিয়ে ফেসবুকে পোস্ট, কলেজশিক্ষক সাময়িক ব…
  • ১৯ আগস্ট ২০২৬
সাবেক শিক্ষা মন্ত্রী দীপু মনির স্বামী আর নেই
  • ১৯ আগস্ট ২০২৬