ঢাবির শতবর্ষপূর্তি উপলক্ষ্য ‘থিম সং’ আহবান

২৭ এপ্রিল ২০২১, ০১:৩৪ PM

© ফাইল ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শতবর্ষপূর্তি উপলক্ষ্যে একটি ‘থিম সং’ তৈরি করার পরিকল্পনা করা হয়েছে। থিম সংটি প্রতিযোগিতার মাধ্যমে নির্বাচন করা হবে। বাংলাদেশের নাগরিক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ও বর্তমান শিক্ষক-শিক্ষার্থীদের থেকে ‘থিম সং’ আহবান করা হচ্ছে।

আজ মঙ্গলবার (২৭ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, থিম সংটি অবশ্যই একটি পূর্ণাঙ্গ গান হতে হবে। যে কোনো সুরকার, গীতিকার এবং শিল্পী সম্মিলিতভাবে অথবা যে কেউ এককভাবে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবেন। থিম সং এর মধ্যে অবশ্যই ঢাকা বিশ্ববিদ্যালয়ের গৌরবময় ঐতিহ্য, ইতিহাস এবং সমাজে ও দেশে অবদানের বিষয় উল্লেখ বা আভাস থাকতে হবে।

থিম সংটি আগামী ৩১ মের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অফিস, প্রশাসন-৩ শাখায় ([email protected]) জমাদান/প্রেরণ করতে হবে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

মেরিন ড্রাইভে ৫ শতাধিক রিসোর্ট-হোটেলের ফায়ার লাইসেন্সের আবে…
  • ১৮ অক্টোবর ২০২৬
বাংলাদেশ সফরে শেষ মুহূর্তে স্কোয়াডে পরিবর্তন ওয়েস্ট ইন্ডিজ…
  • ১৮ অক্টোবর ২০২৬
ব্যবসা করতে তরুণদের ২০ লাখ টাকা করে দেবে সরকার, আবেদন করবেন…
  • ১৮ অক্টোবর ২০২৬
বিমানবাহিনীর সাবেক প্রধান শেখ আব্দুল হান্নান কাতারে গ্রেপ্ত…
  • ১৮ অক্টোবর ২০২৬
ঢাকাসহ ৫ জেলায় নিয়োগ দেবে আরএফএল গ্রুপ, আবেদন ১৪ নভেম্বর পর…
  • ১৮ অক্টোবর ২০২৬
‎আন্তর্জাতিক শ্রবণ স্বাস্থ্য সম্মেলনে এসএসএলটির প্রতিনিধিত্…
  • ১৮ অক্টোবর ২০২৬