মুঠোফোনে শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্যসেবা দেবে ঢাবি

২২ এপ্রিল ২০২১, ০৩:১৭ PM

© ফাইল ছবি

দেশে চলমান করোনাভাইরাস পরিস্থিতিতে শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্যসেবা দেয়ার উদ্যোগ নিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন। শিক্ষার্থীদের সুস্থতার বিষয়টি মাথায় রেখে এ উদ্যোগ নেয়া হয়েছে। মানসিক স্বাস্থ্যসেবা নিতে আগ্রহী শিক্ষার্থীরা মুঠোফোনের মাধ্যমে এ সেবা নিতে পারবেন।

বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা মনোবিজ্ঞান বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। চিকিৎসা সেবা নিতে আগ্রহী শিক্ষার্থীদের শুক্রবার ও শনিবার ব্যতীত বাকি দিনগুলোতে প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৩টার মধ্যে যোগাযোগ করতে হবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লিনিক্যাল সাইকোলজি বিভাগের উদ্যোগে বর্তমান করোনা পরিস্থিতিতে প্রশিক্ষণরত চিকিৎসা মনোবিজ্ঞানীদের মাধ্যমে অনলাইনে (WhatsApp) বা মোবাইল ফোনে বিনামূল্যে মানসিক স্বাস্থ্যসেবা প্রদানের উদ্যোগ নিয়েছে।

এতে বলা হয়, প্রশিক্ষণরত চিকিৎসা মনোবিজ্ঞানীরা অভিজ্ঞ ক্লিনিক্যাল সাইকোলজিষ্টদের তত্ত্বাবধানে সাইকোথেরাপি প্রদান করবেন। মোবাইল ফোনে সাইকোথেরাপি নিতে ক্লায়েন্টকেই ফোন করে সেশন নিতে হবে। আগ্রহীদের ০১৭৩১-৭০৯০৯৯ এ মোবাইল নাম্বারে যোগাযোগের জন্য বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

নতুন পে স্কেলে বকেয়া বেতন হিসেব করবেন যেভাবে
  • ১৮ অক্টোবর ২০২৬
ইবির ৫ম সমাবর্তন ২ ফেব্রুয়ারি, নিবন্ধনের তারিখ ও ফি নির্ধা…
  • ১৮ অক্টোবর ২০২৬
১৩ ক্যাটাগরির ৩২ পদে চাকরি ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ে, আবেদ…
  • ১৮ অক্টোবর ২০২৬
‘ইয়ুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড’ পেলেন রাকসুর ক্রীড়া সম্পাদক না…
  • ১৮ অক্টোবর ২০২৬
সংসদ ভবনের সামনে ছিনতাইকারীর হ্যাঁচকা টানে প্রধান শিক্ষকের …
  • ১৮ অক্টোবর ২০২৬
১ জানুয়ারির মধ্যে ১০ম গ্রেড বাস্তবায়ন চান প্রাথমিকের সহকারী…
  • ১৮ অক্টোবর ২০২৬