দেশ এক মেধাবী উদ্ভিদবিজ্ঞানী হারাল: রাবি উপাচার্য

১৯ এপ্রিল ২০২১, ১১:৪৯ PM

© টিডিসি ফটো

করোনা আক্রান্ত হয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিজ্ঞান বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপিকা ড. শামসুন নাহারের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন উপাচার্য অধ্যাপক এম আব্দুস সোবহান। সোমবার (১৯ এপ্রিল) রাতে জনসংযোগ দপ্তরের পাঠানো এক শোক বার্তায় উপাচার্য এ শোক প্রকাশ করেন।

শোক বার্তায় রাবি উপাচার্য বলেন, উদ্ভিদবিজ্ঞান বিষয়ে উচ্চশিক্ষা এবং গবেষণায় মরহুমার অবদানের কথা শ্রদ্ধার সাথে স্মরণ করছি। তাঁর মৃত্যুতে দেশ এক অন্যতম মেধাবী উদ্ভিদবিজ্ঞানী ও শিক্ষাবিদকে হারিয়েছে।

এর আগে, গতকাল রবিবার (১৮ এপ্রিল) বিকেল ৩টায় রাজশাহী শহরের মাস্টারপাড়ার নিজ বাসভবনে ইন্তেকাল করেন অধ্যাপক শামসুন নাহার। তিনি গত ১৪ মার্চ থেকে কভিড-১৯ আক্রান্ত ছিলেন।

১৯৪৯ সালে অধ্যাপক শামসুন নাহার রাজশাহী জেলার গোদাগাড়ীতে জন্মগ্রহণ করেন। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে উদ্ভিদবিজ্ঞান বিষয়ে ১৯৬৯ ও ১৯৭১ সালে যথাক্রমে বিএসসি ও এমএসসি ডিগ্রি এবং ১৯৮২ সালে ভারতের হায়দ্রাবাদের ওসমানিয়া বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন।

অধ্যাপিকা ড.শামসুন নাহারের গবেষণার বিষয় ছিল সাইটোট্যাক্সনমি। প্রায় ৫০টি মাস্টার্স গবেষণা তত্ত্বাবধান করেছেন তিনি। এছাড়া দেশ-বিদেশে বিভিন্ন পিয়ার-রিভিউড জার্নালে তাঁর ত্রিশের অধিক গবেষণা প্রবন্ধ প্রকাশিত হয়েছে।

১৯৭৪ সালে তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে প্রভাষক পদে যোগ দেন ও ১৯৮৬ সালে প্রফেসর পদে উন্নীত হন। দীর্ঘ অধ্যাপনা জীবনে রোকেয়া হলের প্রভোস্ট (১৯৮৬-১৯৮৮) এবং নিজ বিভাগীয় সভাপতি (২০০৯-২০১২) হিসেবেও দায়িত্ব পালন করেছেন এ অধ্যাপিকা। ২০১৪ সালে বিশ্ববিদ্যালয় থেকে অবসর গ্রহণ করেন ড. নাহার।

গোপালগঞ্জে আন্তঃনগর ট্রেনের যাত্রাবিরতি উদ্বোধন
  • ১৫ এপ্রিল ২০২৬
ইবিতে শিক্ষক হত্যার বিচার দাবিতে বিক্ষোভ, প্রধান ফটকে তালা
  • ১৫ এপ্রিল ২০২৬
৫ লাখ সরকারি কর্মচারী নিয়োগ দেওয়া হবে: প্রধানমন্ত্রী
  • ১৫ এপ্রিল ২০২৬
ঢাবির বাস দুর্ঘটনায় আহত ১১, যে কারণে প্রশাসনকে দায় দিলেন ডা…
  • ১৫ এপ্রিল ২০২৬
উৎসবমুখর পরিবেশে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে পহেলা বৈশাখ উদ…
  • ১৫ এপ্রিল ২০২৬
পুনরায় আলোচনা শুরুর আগে ইরানকে যে ২ শর্ত দিল যুক্তরাষ্ট্র
  • ১৫ এপ্রিল ২০২৬