ঢাবিতে বহিরাগত প্রবেশে নিষেধাজ্ঞা, বন্ধ থাকবে অফিস

০৪ এপ্রিল ২০২১, ১০:০৮ PM

© ফাইল ফটো

করোনাভাইরাসের ঊর্ধ্বগতি মোকাবিলায় সাত দিনের জন্য কঠোর বিধিনিষেধ জারি করেছে সরকার। এ পরিস্থিতিতে ৫ এপ্রিল থেকে ১১ এপ্রিল পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অফিস বন্ধ ঘোষণা করা হয়েছে। এছাড়া বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বহিরাগত প্রবেশেও নিষেধাজ্ঞা দিয়েছে কর্তৃপক্ষ।

আজ রবিবার (৪ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ বিভাগের পরিচালক মাহমুদ আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এ সময় বহিরাগত কাউকে ক্যাম্পাসে প্রবেশ ও অবস্থান না করার জন্য অনুরোধ করা হচ্ছে। তবে পানি, বিদ্যুৎ, গ্যাস, চিকিৎসা, নিরাপত্তা ও পরিষ্কার-পরিচ্ছন্নতার মতো জরুরি পরিসেবা ও জরুরি ব্যবস্থাপনা বিধিনিষেধের আওতামুক্ত থাকবে। জরুরি পরিসেবার সঙ্গে যুক্ত সংশ্লিষ্টদের যথাযথ স্বাস্থ্যবিধি অনুসরণের অনুরোধ করা হচ্ছে। জরুরি কাজে নিয়োজিতদের জন্য বিশ্ববিদ্যালয় নির্ধারিত সীমিত পরিবহন ব্যবস্থা রাখা হবে।

এতে বলা হয়, দায়িত্বপ্রাপ্ত নন বিশ্ববিদ্যালয়ের এমন সকল শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীকে নিজ নিজ বাসায় অবস্থান করতে হবে এবং কেউ কর্মস্থল ও ঢাকা ত্যাগ করতে পারবেন না। ক্যাম্পাসের সার্বিক নিরাপত্তা জোরদার করার জন্য সংশ্লিষ্ট আইন-শৃঙ্খলা বাহিনীকে অনুরোধ জানানো হচ্ছে।

সোমবার ভোর ছয়টা থেকে থেকে আগামী রোববার রাত ১২ টা পর্যন্ত জরুরি সেবা ছাড়া সব বন্ধ করে এর এদিন সকালে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। এতে বলা হয়েছে, সোমবার (৫ এপ্রিল) ভোর ছয়টা থেকে থেকে আগামী রোববার (১১ এপ্রিল) রাত ১২ টা পর্যন্ত জরুরি সেবা ছাড়া সব বন্ধ থাকবে। জরুরি সেবার মধ্যে- পণ্যপরিবহন, জ্বালানি, ওষুধ, পচনশীল, ত্রাণবাহী পরিবহন, সংবাদপত্র, গার্মেন্টসসামগ্রী আওতাভুক্ত থাকবে।

নবনির্বাচিত রাষ্ট্রপতির শপথের সম্ভাব্য সময় জানা গেল
  • ১৯ আগস্ট ২০২৬
৪০ পদে নিয়োগ দিচ্ছে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড
  • ১৯ আগস্ট ২০২৬
জীবননগর সীমান্ত দিয়ে এক ভারতীয় নাগরিকসহ ৫ বাংলাদেশিকে পুশ ই…
  • ১৯ আগস্ট ২০২৬
২০২৭ সালের এসএসসি পরীক্ষা দুই মাস পেছানোর চিন্তা
  • ১৯ আগস্ট ২০২৬
এবার এক ধাপেই শেষ হবে কলেজে ভর্তি আবেদন, থাকছে না মাইগ্রেশন
  • ১৯ আগস্ট ২০২৬
ইবিতে প্রক্টরিয়াল বডির সঙ্গে অসদাচরণের অভিযোগে তদন্ত কমিটি …
  • ১৯ আগস্ট ২০২৬