রাবি উপাচার্যসহ পাঁচ কর্মকর্তাকে আইনি নোটিশ

০৪ এপ্রিল ২০২১, ০৯:৩২ PM
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এম আব্দুস সোবহান

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এম আব্দুস সোবহান © ফাইল ফটো

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) উপাচার্যসহ প্রশাসনের পাঁচ কর্মকর্তাকে আইনি নোটিশ পাঠিয়েছে বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষার্থীরা। আজ রোববার (৪ এপ্রিল) শিক্ষার্থীদের পক্ষে রাজশাহী জজ কোর্টের আইনজীবী নূর-এ-কামরুজ্জামান এ নোটিশ প্রেরণ করেন। 

ফল বিপর্যয়ের অভিযোগে এ নোটিশ পাঠানো হয়েছে। আগামী ৩০ দিনের মধ্যে কার্যকরী পদক্ষেপ গ্রহণ না করলে মামলা দায়েরের কথাও উল্লেখ করা হয়েছে নোটিশে।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এম আব্দুস সোবহান আইনি নোটিশটি উপ-উপাচার্য অধ্যাপক আনন্দ কুমার সাহা ও অধ্যাপক চৌধুরী মো. জাকারিয়া, রেজিস্ট্রার অধ্যাপক আবদুস সালাম ও বিভাগের সভাপতি অধ্যাপক সৈয়দ মো. আব্দুল্লাহ আল মামুন চৌধুরীকে পাঠিয়েছেন শিক্ষার্থীরা।

নোটিশে বলা হয়েছে, আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ২০১৪-১৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের ফল বিপর্যয়ের জন্য বিভাগের ও পরীক্ষা কমিটির সভাপতি অধ্যাপক আব্দুল্লাহ আল মামুনের নৈতিক স্খলন দায়ী। শিক্ষার্থীরা দুইজন উপ-উপাচার্য, পরীক্ষা নিয়ন্ত্রক, ছাত্র-উপদেষ্টার কাছে এর আগে আবেদন করলেও তারা কোনো পদক্ষেপ নেননি।

নোটিশ প্রাপ্তির ৩০ দিনের মধ্যে উত্তরপত্র পুনর্মূল্যায়ন করে পুনরায় ফলাফল প্রকাশ করার দাবি জানানো হয়েছে। এছাড়া দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে কার্যকরী পদক্ষেপ নিতেও বলা হয়েছে।

এ প্রসঙ্গে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক আবদুস সালাম গণমাধ্যমকে বলেন, ‘বিষয়টি আমার জানা নেই। এ পর্যন্ত নোটিশ পাইনি।’

কলকাতায় নিহতদের মধ্যে ৫ বাংলাদেশির পরিচয় শনাক্ত, চারজনই একই…
  • ১৯ আগস্ট ২০২৬
পদত্যাগ নাকি সরিয়ে দেওয়া হলো পিএসসির চেয়ারম্যানকে?
  • ১৯ আগস্ট ২০২৬
চব্বিশের জুলাই গণ-অভ্যুত্থান হঠাৎ করেই সংঘটিত হয়নি: জবি উপা…
  • ১৯ আগস্ট ২০২৬
প্যারোলে মুক্তি পেতে পারেন দীপু মনি
  • ১৯ আগস্ট ২০২৬
রিলেশনশিপ অফিসার-ম্যানেজার পদে নিয়োগ দেবে মিউচুয়াল ট্রাস্ট …
  • ১৯ আগস্ট ২০২৬
শিক্ষা কেবল শ্রেণিকক্ষে পাঠদান ও সনদ বিতরণের মধ্যে সীমাবদ্ধ…
  • ১৯ আগস্ট ২০২৬