বালু তুলতে ভাঙলো রাবির সীমানা প্রচীর, মামলায় গ্রেফতার ৩

০৪ এপ্রিল ২০২১, ০৯:৪৪ AM
রাজশাহী বিশ্ববিদ্যালয়

রাজশাহী বিশ্ববিদ্যালয় © ফাইল ছবি

রাতের অন্ধকারে সীমানা প্রাচীর ভেঙে ট্রাকে করে বালু তুলে নিয়ে পুকুর ভরাটের ঘটনায় মামলা করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) প্রশাসন।

শনিবার (৩ এপ্রিল) বিকেলে নগরীর চন্দ্রিমা থানায় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক আব্দুস সালাম বাদী হয়ে অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে মামলা দায়ের করেন।

পরে সন্ধ্যায় এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ তিন জনকে গ্রেফতার করেছে। গ্রেফতার হওয়া তিন জন হলেন- ইশতিয়াক আহমেদ, মো. রাসেল ও মো. সোহাগ।

মামলার এজাহার থেকে জানা যায়, গত শুক্রবার দিবাগত রাত ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের কবরস্থানের পাশে সীমানা প্রাচীর ভেঙে ট্রাকে করে বালু নিয়ে অন্য কারো পুকুর ভরাট করে অজ্ঞাতনামা ব্যক্তিরা। এতে প্রায় দুই লাখ টাকার ক্ষতি হয়েছে।

মামলার বিষয়টি নিশ্চিত করে চন্দ্রিমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ন কবির বলেন, ‘বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ থানায় একটি মামলা দায়ের করেন৷ এ ঘটনায় আমরা তিন জনকে গ্রেপ্তার করেছি। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।’

কার্যকর হলে সংবাদ সম্মেলনে জানানো হবে, পদত্যাগ ইস্যুতে ফের …
  • ১৯ অক্টোবর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রফেশনাল মাস্টার্সে ভর্তি আবেদন শুরু…
  • ১৯ অক্টোবর ২০২৬
বিএনপি অ্যাক্টিভিস্টরা বিপদে—গতকালই ইশরাকের কাজকে বাহাবা দি…
  • ১৯ অক্টোবর ২০২৬
‘আল্লাহ, আমাকে খাবার দাও, স্ত্রীকে নিয়ে খুব কষ্টে আছি’, সেই…
  • ১৯ অক্টোবর ২০২৬
প্রধানমন্ত্রীর সাদা শার্ট ও নেতাকর্মীদের জন্য মেসেজ
  • ১৮ অক্টোবর ২০২৬
শেখ হাসিনার সময় তাফসির মাহফিলে বাধা দেওয়া হত, আজও কেন?
  • ১৮ অক্টোবর ২০২৬