স্থায়ী হলো রাবি উপাচার্যের জামাতার চাকরি

০৩ এপ্রিল ২০২১, ০৬:৪৭ PM
রাজশাহী বিশ্ববিদ্যালয়

রাজশাহী বিশ্ববিদ্যালয় © ফাইল ফটো

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) উপাচার্যের জামাতা ও ইনস্টিটিউট অব বিজনেস এন্ড অ্যাডমিনস্ট্রেশনের (আইবিএ) শিক্ষক এটিএম শাহেদ পারভেজসহ ৫ শিক্ষকের চাকরি স্থায়ীকরণ করা হয়েছে।

আজ শনিবার উপাচার্য এম আব্দুস সোবহানের সভাপতিত্বে অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের ৫০৫তম সিন্ডিকেট সভায় শিক্ষকদের এই চাকরি স্থায়ীকরণ পাশ হয়। সিন্ডিকেট সদস্য অধ্যাপক ড. আব্দুল আলীম এই তথ্য নিশ্চিত করেন।

আব্দুল আলীম জানান, আইবিএর বোর্ড অব গভর্নরসের সুপারিশক্রমে ইনস্টিটিউটের ৫ শিক্ষকের চাকরি স্থায়ীকরণ করা হয়। তারা ২ বছরের প্রভিশন শেষ করে চাকরি স্থায়ীকরণের সুযোগ পেলেন। বিশ্ববিদ্যালয়ের অধ্যাদেশ অনুযায়ী এটি স্বাভাবিক প্রক্রিয়া। প্রভিশন শেষে সবার চাকরিই স্থায়ী করা হয়।

বিশ্ববিদ্যালয়ের আইবিএর পরিচালক অধ্যাপক শামসুদ্দোহা বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আইবিএ রয়েছে। নিয়োগ নীতিমালা পরিবর্তনের কারণে এখন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আইবিএতে সবচেয়ে কম যোগ্যতাধারীরা আবেদনের সুযোগ পাচ্ছেন।

কার্যকর হলে সংবাদ সম্মেলনে জানানো হবে, পদত্যাগ ইস্যুতে ফের …
  • ১৯ অক্টোবর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রফেশনাল মাস্টার্সে ভর্তি আবেদন শুরু…
  • ১৯ অক্টোবর ২০২৬
বিএনপি অ্যাক্টিভিস্টরা বিপদে—গতকালই ইশরাকের কাজকে বাহাবা দি…
  • ১৯ অক্টোবর ২০২৬
‘আল্লাহ, আমাকে খাবার দাও, স্ত্রীকে নিয়ে খুব কষ্টে আছি’, সেই…
  • ১৯ অক্টোবর ২০২৬
প্রধানমন্ত্রীর সাদা শার্ট ও নেতাকর্মীদের জন্য মেসেজ
  • ১৮ অক্টোবর ২০২৬
শেখ হাসিনার সময় তাফসির মাহফিলে বাধা দেওয়া হত, আজও কেন?
  • ১৮ অক্টোবর ২০২৬