জাবির পরিসংখ্যান বিভাগের নতুন সভাপতি অধ্যাপক আলমগীর

০২ এপ্রিল ২০২১, ০২:১৯ PM

© টিডিসি ফটো

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) পরিসংখ্যান বিভাগের নতুন সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন অধ্যাপক ড. মোহাম্মদ আলমগীর কবীর। বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের অধ্যাদেশ ৯(১) ধারা অনুযায়ি তিনি এই দায়িত্ব গ্রহণ করেন। এছাড়াও অধ্যাপক আলমগীর কবীর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রের পরিচালকের দায়িত্ব পালন করছেন।

জানা যায়, ১৯৯৩ সালে পরিসংখ্যান বিভাগে ভর্তি হয়ে অনার্সে ১ম শ্রেণিতে ২য় স্থান এবং মাস্টার্সে ১ম শ্রেণিতে ১ম স্থান অধিকার করেন তিনি। এরপর ২০০০ সালে একই বিভাগে প্রভাষক হিসাবে যোগদান করেন এবং ২০১৫ সালেঅধ্যাপক পদে পদোন্নতি লাভ করেন। ২০১০ সালে বঙ্গবন্ধুু ফেলোশিপ অন আইসিটি নিয়ে মালয়েশিয়াতে পিএইচডি করতে যা ন।

অধ্যাপক ড. মোহাম্মদ আলমগীর কবীর ২০১৪ সালে পিএইচডি ডিগ্রী অর্জন করেন। তিনিই ১ম বাংলাদেশি যিনি পি.এইচ.ডি গবেষণার সময় সর্বোচ্চ সংখ্যক ১৮টি গবেষণা পত্র বিশ্বখ্যাত জার্নালে প্রকাশ করেন এবং অর্জন করেন “PhD Candidate with Highest Impact Publication Awards-2013”. দেশি-বিদেশী বিভিন্ন জার্নালে তার বর্তমান গবেষনা পেপারের সংখ্যা ৩৫ এর অধিক যাদের মধ্যে ১৫টির অধিক।

তাছাড়া জার্মানির বিখ্যাত বিশ্ববিদ্যালয় Biclefeld University-তে একটি ৩-ক্র্যাডিট এর কোর্স সম্পন্ন করেন। তিনি শিক্ষা ও গবেষণা কাজে ভ্রমন করেছেন বিভিন্ন দেশ: তাদের মধ্যে উল্লেখযোগ্য হল- মালয়েশিয়া, সিংগাপুর, ফ্রান্স, নেদারল্যান্ডস, বেলজিয়াম এবং জার্মানী। বিভিন্ন দেশ/প্রকাশনা সংস্থা কর্তৃক প্রকাশিত একাডেমিক জার্নালের নিয়মিত রিভিউয়ার এবং বেশ কয়েকটি আর্ন্তজাতিক মানের জার্নালের এডিটরিয়াল কমিটির সদস্য।

অতিথি শিক্ষক হিসাবে একাডেমিক উন্নয়নে কাজ করেছেন বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়ে। নর্থ-সাউথ বিশ্ববিদ্যালয়, ব্যাক বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ ইউনিভাসিটি অব প্রফেশনালর্স, সাউথ-ইস্ট ইউনির্ভাসিটি তাদের মধ্যে উল্লেখযোগ্য। বিভিন্ন গবেষণা প্রতিষ্ঠানের অধিনে জাতীয় ও আর্ন্তজাতিক মানের বেশ কয়েকটি প্রজেক্টে কাজ করেছেন।

নব-নির্বাচিত রাষ্ট্রপতির শপথের সম্ভাব্য সময় জানা গেল
  • ১৯ আগস্ট ২০২৬
৪০ পদে নিয়োগ দিচ্ছে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড
  • ১৯ আগস্ট ২০২৬
জীবননগর সীমান্ত দিয়ে এক ভারতীয় নাগরিকসহ ৫ বাংলাদেশিকে পুশ ই…
  • ১৯ আগস্ট ২০২৬
২০২৭ সালের এসএসসি পরীক্ষা দুই মাস পেছানোর চিন্তা
  • ১৯ আগস্ট ২০২৬
এবার এক ধাপেই শেষ হবে কলেজে ভর্তি আবেদন, থাকছে না মাইগ্রেশন
  • ১৯ আগস্ট ২০২৬
ইবিতে প্রক্টরিয়াল বডির সঙ্গে অসদাচরণের অভিযোগে তদন্ত কমিটি …
  • ১৯ আগস্ট ২০২৬