বাসের ধাক্কায় গুরুতর আহত জাবি ছাত্রী আইসিইউতে

০২ এপ্রিল ২০২১, ১১:০৬ AM

© সংগৃহীত

গাজীপুরের টঙ্গীতে ভিআইপি ২৭ নম্বর বাসের ধাক্কায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) এক ছাত্রী গুরুতর আহত হয়েছেন। বর্তমানে ঢাকা ইমপেরিয়াল হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন আছেন তিনি।

বৃহস্পতিবার (১ এপ্রিল) বিকেলে টঙ্গীর হোসেন মার্কেটের সামনে এই দুর্ঘটনা ঘটে। রাস্তা পার হওয়ার সময় ভিআইপি ২৭ নম্বর বাসটি ওই ছাত্রীকে ধাক্কা দিলে তিনি রাস্তায় পড়ে যান। পরে পথচারীরা তাকে হাসপাতালে ভর্তি করান।

গুরুতর আহত ছাত্রীর নাম মেহজাবিন হক মোহনা। তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নগর ও পরিকল্পনা অঞ্চল বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী।

টঙ্গী প‌শ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ও‌সি) মো, শাহ আলম জানান, এ ঘটনায় বাস‌টি‌কে আটক করা হ‌য়ে‌ছে।

ঢাকা ইমপিরিয়াল হাসপাতালের চিকিৎসক ডা. একরামুল হক বলেন, রোগী বর্তমানে আইসিইউতে আছেন। তাকে পর্যবেক্ষণে রাখা হয়েছে।

পিএসসিকে দলীয়করণের অপচেষ্টা জুলাই অভ্যুত্থানের আকাঙ্ক্ষার প…
  • ১৯ অক্টোবর ২০২৬
বিটিভির স্ক্রলে ইশরাকের পদত্যাগ নির্দেশের খবর
  • ১৯ অক্টোবর ২০২৬
কার্যকর হলে সংবাদ সম্মেলনে জানানো হবে, পদত্যাগ ইস্যুতে ফের …
  • ১৯ অক্টোবর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রফেশনাল মাস্টার্সে ভর্তি আবেদন শুরু…
  • ১৯ অক্টোবর ২০২৬
বিএনপি অ্যাক্টিভিস্টরা বিপদে—গতকালই ইশরাকের কাজকে বাহাবা দি…
  • ১৯ অক্টোবর ২০২৬
‘আল্লাহ, আমাকে খাবার দাও, স্ত্রীকে নিয়ে খুব কষ্টে আছি’, সেই…
  • ১৯ অক্টোবর ২০২৬