ডুসাকের নেতৃত্বে অপূর্ব-হাসান

৩০ মার্চ ২০২১, ০১:৪৩ PM

© টিডিসি ফটো

ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্টস এসোসিয়েশন অব কোটালীপাড়া (ডুসাক) সংগঠনের উপদেষ্টামণ্ডলীর সিদ্ধান্ত অনুযায়ী নতুন সভাপতি হলেন এই সংগঠনের সাবেক সাধারণ সম্পাদক অপূর্ব  চক্রবর্তী এবং সাধারণ সম্পাদক হলেন সাবেক দপ্তর সম্পাদক হাসান মতিউর রহমান।

স্বাধীনতার ৫০ বছরপুর্তি উপলক্ষে আলোচনা সভা ও উপদেষ্টা মন্ডলির স্বীদ্ধান্ত অনুযায়ী আগামী ১ বছরের জন্য অপূর্ব চক্রবর্তীকে সভাপতি এবং হাসান মতিউর রহমানকে সাধারণ সম্পাদক হিসেবে মনোনিত করা হয়েছে।

২০১৩ সালে প্রতিষ্ঠিত হয় ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্টস এসোসিয়েশন অব কোটালীপাড়া (ডুসাক)। শুরু থেকেই গোপালগঞ্জ জেলার কোটালীপাড়া উপজেলা থেকে আগত শিক্ষার্থীদের জন্য কাজ করে যাচ্ছে। শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীই নয় কোটালীপাড়ার স্কুল, কলেজের  শিক্ষার্থীরাও যেন প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন দেখতে পারে এবং তা বাস্তবায়ন করতে পারে সে লক্ষ্যে কাজ করে যাচ্ছে।

সংগঠনটি কোটালীপাড়া উপজেলার ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক এবং বর্তমান শিক্ষার্থীদের এক আন্তরিকতার বন্ধনে আবদ্ধ হওয়ার মিলনমেলা। বর্তমানে ডুসাক কোটালীপাড়ার সকল শ্রেণির শিক্ষার্থীদের জন্য হয়ে উঠেছে এক স্বপ্ন দেখানো পথ।

পূর্ব চক্রবর্তী ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার এন্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের  ২০১৬-১৭ বর্ষের এবং জগন্নাথ আবাসিক হলের শিক্ষার্থী। হাসান মতিউর রহমান ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ ও গবেষণা ইনিস্টিউটের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের এবং মাস্টার'দা সূর্যসেন আবাসিক হলের শিক্ষার্থী।

পিএসসিকে দলীয়করণের অপচেষ্টা জুলাই অভ্যুত্থানের আকাঙ্ক্ষার প…
  • ১৯ অক্টোবর ২০২৬
বিটিভির স্ক্রলে ইশরাকের পদত্যাগ নির্দেশের খবর
  • ১৯ অক্টোবর ২০২৬
কার্যকর হলে সংবাদ সম্মেলনে জানানো হবে, পদত্যাগ ইস্যুতে ফের …
  • ১৯ অক্টোবর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রফেশনাল মাস্টার্সে ভর্তি আবেদন শুরু…
  • ১৯ অক্টোবর ২০২৬
বিএনপি অ্যাক্টিভিস্টরা বিপদে—গতকালই ইশরাকের কাজকে বাহাবা দি…
  • ১৯ অক্টোবর ২০২৬
‘আল্লাহ, আমাকে খাবার দাও, স্ত্রীকে নিয়ে খুব কষ্টে আছি’, সেই…
  • ১৯ অক্টোবর ২০২৬