হিযবুত তাহরীর সন্দেহে ঢাবি থেকে দুই শিক্ষার্থী আটক

২৯ মার্চ ২০২১, ০৫:২১ PM
আটক করে দুইজনকে থানায় নিয়ে যাওয়া হচ্ছে

আটক করে দুইজনকে থানায় নিয়ে যাওয়া হচ্ছে © টিডিসি ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাস থেকে নিষিদ্ধ ঘোষিত জঙ্গী সংগঠন হিযবুত তাহরীরের সদস্য সন্দেহে দুইজনকে আটক করা হয়েছে। আজ সোমবার (২৯ মার্চ) বিকেলে এ ঘটনা ঘটে। বর্তমানে তারা শাহবাগ থানা হেফাজতে আছেন।

আটকৃততের একজন সলিমুল্লাহ মুসলিম হলের শিক্ষার্থী আবু আল জিন্নাত। আরেকজন কবি জসীমউদ্দিন হলের শিক্ষার্থী মো. সাবুল ইসলাম। দুজনই ইংরেজি বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। 

প্রত্যক্ষদর্শী ছাত্রলীগের এক নেতা জানান, দুজন আধঘণ্টা ধরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হাকিম চত্বর এলাকায় কথা বলছিল। তাদের কথাবার্তায় সন্দেহ হলে আমরা তাদের সাথে কথা বলার চেষ্টা করি। একপর্যায়ে বুঝতে পারি তারা হিযবুত তাহরীরের সদস্য। শাহবাগ থানায় কল দিলে পুলিশ এসে তাদের ধরে নিয়ে যায়।

শাহবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) রইস উদ্দিন দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, ঢাবি ক্যাম্পাসে তাদের ধরে আমাদের খবর দিলে আমরা এসে তাদের থানায় নিয়ে আসি। তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।

পদত্যাগ নাকি সরিয়ে দেওয়া হলো পিএসসির চেয়ারম্যানকে?
  • ১৯ আগস্ট ২০২৬
চব্বিশের জুলাই গণ-অভ্যুত্থান হঠাৎ করেই সংঘটিত হয়নি: জবি উপা…
  • ১৯ আগস্ট ২০২৬
প্যারোলে মুক্তি পেতে পারেন দীপু মনি
  • ১৯ আগস্ট ২০২৬
রিলেশনশিপ অফিসার-ম্যানেজার পদে নিয়োগ দেবে মিউচুয়াল ট্রাস্ট …
  • ১৯ আগস্ট ২০২৬
শিক্ষা কেবল শ্রেণিকক্ষে পাঠদান ও সনদ বিতরণের মধ্যে সীমাবদ্ধ…
  • ১৯ আগস্ট ২০২৬
নবনির্বাচিত রাষ্ট্রপতির শপথের সম্ভাব্য সময় জানা গেল
  • ১৯ আগস্ট ২০২৬