রাবিতে ক্যারিয়ার কাউন্সিলিং সেন্টারের উদ্বোধন

২৬ মার্চ ২০২১, ০৬:৫৪ PM

© টিডিসি ফটো

স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ক্যারিয়ার কাউন্সিলিং এন্ড ডেভেলপমেন্ট সেন্টারের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (২৬ মার্চ) বিকেলে বিশ্ববিদ্যালয়ের সৈয়দ ইসমাইল হোসেন সিরাজী ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে এই সেন্টারটির উদ্বোধন করা হয়।

শিক্ষার্থীদের ক্যারিয়ার বিষয়ক সচেতন বৃদ্ধি ও সমৃদ্ধির লক্ষ্যে সেন্টারটির উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এম আব্দুস সোবহান।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক এম আব্দুস সোবহান বলেন, আজ স্বাধীনতার পঞ্চাশ বছরে দাঁড়িয়ে স্বাধীন সার্বভৌম বাংলাদেশ। কিন্তু এই বাংলাদেশ একদিনে জন্ম নেয় নি। এ স্বাধীনতা অর্জন করতে হয়েছে লাখো শহীদের রক্ত ও মা-বোনের ইজ্জত বিনিময়ে।

তিনি বলেন, বাঙালির এই স্বাধীনতার পেছনে যে মহানায়কের অবদান রয়েছে তিনি হলেন সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। যার সংগ্রামী নেতৃত্ব ও আত্মত্যাগের বিনিময়ে বাঙালি পেয়েছে লাল সবুজের একটি পতাকা। পাকিস্তানের শোষণ ও নিপীড়ন থেকে মুক্ত হয়ে ৫৬ হাজার বর্গমাইল। যেখানে আমরা স্বাধীনভাবে বিচরণ করছি।

উপাচার্য বলেন, বঙ্গবন্ধুর কাঙ্ক্ষিত সোনার বাংলা গড়তে চাই সৎ ও দক্ষ জনশক্তি। সেই লক্ষ্যে জননেত্রী শেখ হাসিনার হাত ধরে দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছে দেশ। সেই ধারাবাহিকতা রক্ষায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ক্যারিয়ার বিষয়ক দক্ষতা বৃদ্ধির পাশাপাশি তাদের আরো সচেতন করতে যাত্রা শুরু করল এই ক্যারিয়ার কাউন্সিলিং ও ডেভেলপমেন্ট সেন্টার। এটা অত্যন্ত সময় উপযোগী ও কার্যকরী পদক্ষেপ।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার আব্দুস সালামের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্বে করেন উপ-উপাচার্য অধ্যাপক চৌধুরী মো. জাকারিয়া।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে কোষাধ্যক্ষ অধ্যাপক এ কে এম মোস্তাফিজুর রহমান আল-আরিফ, সেন্টার প্রতিষ্ঠা কমিটির সদস্য অধ্যাপক মো. শহীদুল্লাহ্, প্রক্টর ও ভারপ্রাপ্ত ছাত্র-উপদেষ্টা অধ্যাপক মো. লুৎফর রহমান, জনসংযোগ দপ্তরের প্রশাসক ড. মো. আজিজুর রহমানসহ সেন্টার প্রতিষ্ঠা কমিটির সদস্যবৃন্দ, বিভিন্ন বিভাগের সভাপতি, অনুষদ অধিকর্তা, ইনস্টিটিউট পরিচালক প্রমুখ উপস্থিত ছিলেন।

কলকাতায় নিহতদের মধ্যে ৫ বাংলাদেশির পরিচয় শনাক্ত, চারজনই একই…
  • ১৯ আগস্ট ২০২৬
পদত্যাগ নাকি সরিয়ে দেওয়া হলো পিএসসির চেয়ারম্যানকে?
  • ১৯ আগস্ট ২০২৬
চব্বিশের জুলাই গণ-অভ্যুত্থান হঠাৎ করেই সংঘটিত হয়নি: জবি উপা…
  • ১৯ আগস্ট ২০২৬
প্যারোলে মুক্তি পেতে পারেন দীপু মনি
  • ১৯ আগস্ট ২০২৬
রিলেশনশিপ অফিসার-ম্যানেজার পদে নিয়োগ দেবে মিউচুয়াল ট্রাস্ট …
  • ১৯ আগস্ট ২০২৬
শিক্ষা কেবল শ্রেণিকক্ষে পাঠদান ও সনদ বিতরণের মধ্যে সীমাবদ্ধ…
  • ১৯ আগস্ট ২০২৬