বিভিন্ন আয়োজনে ঢাবিতে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী পালন

২৬ মার্চ ২০২১, ১১:৫৪ AM
জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ

জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ © টিডিসি ফটো

বিভিন্ন কর্মসূচি পালনে মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও জাতীয় দিবস পালিত হয়েছে। এ বছর স্বাস্থ্যবিধি অনুসরণ করে সীমিত পরিসরে এসব কর্মসূচি পালন করা হয় বলে শুক্রবার (২৬ মার্চ) ঢাবির জনসংযোগ দফতর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, দিবসটি উপলক্ষে উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান সকালে বীর শহীদদের অমর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে সাভার জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন। পরে উপাচার্য ধানমন্ডিস্থ বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন। এসময় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা এবং কর্মচারীগণ উপস্থিত ছিলেন।

এছাড়া দিবসটি উপলক্ষে সকাল ৬টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ভবনসহ সকল কেন্দ্রীয় ভবন ও আবাসিক হলে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। এ উপলক্ষে কার্জন হল ও টিএসসিতে আলোক সজ্জা করা হয়।

অন্যদিকে দিবসটি উপলক্ষে বাদ জুম্মা মসজিদুল জামিয়াসহ বিশ্ববিদ্যালয় এলাকার অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে মাগফেরাত ও শান্তি কামনায় বিশেষ মোনাজাতের আয়োজন করা হয়েছে।

পিএসসিকে দলীয়করণের অপচেষ্টা জুলাই অভ্যুত্থানের আকাঙ্ক্ষার প…
  • ১৯ অক্টোবর ২০২৬
বিটিভির স্ক্রলে ইশরাকের পদত্যাগ নির্দেশের খবর
  • ১৯ অক্টোবর ২০২৬
কার্যকর হলে সংবাদ সম্মেলনে জানানো হবে, পদত্যাগ ইস্যুতে ফের …
  • ১৯ অক্টোবর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রফেশনাল মাস্টার্সে ভর্তি আবেদন শুরু…
  • ১৯ অক্টোবর ২০২৬
বিএনপি অ্যাক্টিভিস্টরা বিপদে—গতকালই ইশরাকের কাজকে বাহাবা দি…
  • ১৯ অক্টোবর ২০২৬
‘আল্লাহ, আমাকে খাবার দাও, স্ত্রীকে নিয়ে খুব কষ্টে আছি’, সেই…
  • ১৯ অক্টোবর ২০২৬