একদিনে ছাত্রলীগের হামলার শিকার দুই সাংবাদিক

২৫ মার্চ ২০২১, ১০:০৭ PM
(বাঁ থেকে) হামলায় গুরুতর আহত প্রথম আলোর বিশ্ববিদ্যালয় প্রতিবেদক আসিফ ও বাংলা ট্রিবিউনের আবিদ

(বাঁ থেকে) হামলায় গুরুতর আহত প্রথম আলোর বিশ্ববিদ্যালয় প্রতিবেদক আসিফ ও বাংলা ট্রিবিউনের আবিদ © টিডিসি ফটো

সংবাদ সংগ্রহের সময় ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে দুই সাংবাদিকের উপর হামলা করেছে ছাত্রলীগের নেতা-কর্মীরা। বৃহস্পতিবার দুই দফায় এ হামলার ঘটনা ঘটে। হামলায় বাংলা ট্রিবিউনের বিশ্ববিদ্যালয় প্রতিবেদক আবিদ হাসান রাসেল ও প্রথম আলোর ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিবেদক আসিফ হিমাদ্রি গুরুতরভাবে আহত হন।

প্রত্যক্ষদর্শীরা জানায়, বৃহস্পতিবার ‘বাংলাদেশের জনগণ’ ব্যানারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) এলাকায় জেয়াফতের আয়োজন করে একটি সংগঠন। বিকেল ৪টায় জেয়াফত অনুষ্ঠানের আগে একই স্থানে নেতা-কর্মীদের নিয়ে অবস্থান নেয় ছাত্রলীগের সহ সভাপতি উৎফল বিশ্বাস।

জেয়াফত অনুষ্ঠান আয়োজনের আগমুহুর্তে আয়োজনকারীদের উপর হামলা চালায় উৎফল বিশ্বাসের নেতৃত্বে থাকা ছাত্রলীগের নেতা-কর্মীরা। এসময় হামলার ভিডিও ধারণ করতে গেলে সেখানে রাসেলের উপর হামলা চালায় ছাত্রলীগের নেতা-কর্মীরা। এমনটাই অভিযোগ করেছেন ভুক্তভোগীরা।

হামলার সময় কেন্দ্রীয় ছাত্রলীগের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মাহবুব, কেন্দ্রীয় ছাত্রলীগের উপ-সাহিত্য বিষয়ক সম্পাদক এস এম রিয়াদ, সার্জেন্ট জহুরুল হক ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আমির হামজা, বঙ্গবন্ধু হল ছাত্রলীগের উপ-সাংস্কৃতিক সম্পাদক তানসেন শেখ, বিজয় একাত্তর হলের দপ্তর সম্পাদক মাজহারুল ইসলাম তামিম প্রমুখকে দেখা গেছে।

হামলার শিকার আবিদ হাসান রাসেল বলেন, টিএসসিতে একটি সংগঠনের একটি কর্মসূচি ছিল। সেখানে ছাত্রলীগের হঠাৎ করে ছাত্রলীগের নেতাকর্মীরা এসে তাদেরকে মারধরে করে তাদের ব্যানার ছিনিয়ে নেয়। সেখানে আমি ছবি তুলতে গেলে তারা আমাকে বেধড়ক মারধর করে।

তিনি বলেন, আমি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং সাংবাদিক পরিচয় দিলেও তারা তা না শুনে আমাকে মারধর করতে থাকে। আমি আমার প্রেস কার্ড বের করে দেখালে তারা আমার থেকে তা ছিনিয়ে নেয়। তারা আমার মুঠোফোনটিও নিয়ে যায়।

এদিকে এদিন সন্ধ্যায় মোদির আগমনবিরোধী মিছিল শুরু করে প্রগতিশীল ছাত্রজোট। জোটের মিছিল শেষে টিএসসি থেকে জোটের নেতা-কর্মীরা ভিসি চত্বর এলাকার দিকে যেতে থাকলে সেখানে তাদের উপর হামলা করে ছাত্রলীগের নেতা-কর্মীরা। এসময় হামলায় ‍গুরুতর আহত হন প্রথম আলোর বিশ্ববিদ্যালয় প্রতিবেদক আসিফ হিমাদ্রি।

আসিফ বলেন, আমি সংবাদ সংগ্রহ করতে ভিসি চত্বরের দিকে গেলে সেখানে তারা আমার উপর হামলা করে। আমি আমার মোবাইল ফোনও বের করিনি। ভিসি চত্বর থেকে ১০ থেকে ১৫ জন ছাত্রলীগের নেতা-কর্মী আমাকে টানা-হেচড়া করতে করতে মল চত্ত্বরের অন্ধকার দিকে নিয়ে যায়। সেখানে আমাকে মারতে মারতে মাথা ফাটিয়ে ফেলে। তারা আমার সারা শরীরে আঘাত করেছে।

হামলার বিষয়ে ছাত্রলীগের সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, এটি একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা। কারা হামলা করেছে আমরা বিষয়টি জানতে পারিনি। আমরা এ বিষয়ে যথাযথ ব্যবস্থা গ্রহণ করবো।

সাংবাদিকদের উপর হামলার বিষয়ে তিনি বলেন, দেখা যায় যে অনেকে কার্ড বানিয়ে সাংবাদিক সেজে ঘুরে বেড়ায়। যার কারণে অনেক সময় সাংবাদিক আর অসাংবাদিকের চিহ্নিত করা যায় না। ছাত্রলীগের নেতা-কর্মীরা চিনতে পারেনি, তাই তারা না বুঝে হামলা করেছে।

কলকাতায় নিহতদের মধ্যে ৫ বাংলাদেশির পরিচয় শনাক্ত, চারজনই একই…
  • ১৯ আগস্ট ২০২৬
পদত্যাগ নাকি সরিয়ে দেওয়া হলো পিএসসির চেয়ারম্যানকে?
  • ১৯ আগস্ট ২০২৬
চব্বিশের জুলাই গণ-অভ্যুত্থান হঠাৎ করেই সংঘটিত হয়নি: জবি উপা…
  • ১৯ আগস্ট ২০২৬
প্যারোলে মুক্তি পেতে পারেন দীপু মনি
  • ১৯ আগস্ট ২০২৬
রিলেশনশিপ অফিসার-ম্যানেজার পদে নিয়োগ দেবে মিউচুয়াল ট্রাস্ট …
  • ১৯ আগস্ট ২০২৬
শিক্ষা কেবল শ্রেণিকক্ষে পাঠদান ও সনদ বিতরণের মধ্যে সীমাবদ্ধ…
  • ১৯ আগস্ট ২০২৬