ঢাবি শিক্ষার্থীদের টিকা নেয়ার নিবন্ধন শুরু

২৫ মার্চ ২০২১, ০৫:৫১ PM
ঢাকা বিশ্ববিদ্যালয়

ঢাকা বিশ্ববিদ্যালয় © ফাইল ফটো

শিক্ষার্থীদের করোনা ভাইরাসের টিকা দিতে নিবন্ধন কার্যক্রম শুরু করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়। আগামী ৩১ মার্চ পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ওয়েব পোর্টালের মাধ্যমে নিবন্ধন করতে পারবেন।

বৃহস্পতিবার (২৫ মার্চ) বিকেলে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্ব স্ব রেজিস্ট্রেশন নম্বর প্রদান করে নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন করবেন। যে সকল শিক্ষার্থী ইতোমধ্যে ইমেইল আইডি পেয়েছেন, তারা ইমেইল আইডি ও পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবেন। লগ ইন করার পর ড্যাসবোর্ড থেকে কোভিড-১৯ ভ্যাকসিনের জন্য নিবন্ধন করা যাবে। নিবন্ধনের জন্য প্রয়োজনীয় অধিকাংশ তথ্যই তাদের প্রোফাইল থেকে চলে আসবে।

যেসব শিক্ষার্থী এখনও আইডি সংগ্রহ করেননি, তাদেরকে নিবন্ধনের জন্য প্রয়োজনীয় সকল তথ্য প্রদান করতে হবে। যাদের আইডি নেই, তাদের প্রদানকৃত তথ্য যাচাইয়ের জন্য সংশ্লিষ্ট বিভাগ/ইনস্টিটিউটে পাঠানো হবে। আইডি সংগ্রহ করার জন্য শিক্ষার্থীদের নিজ বিভাগ/ইনস্টিটিউটের ‘ইমেইল এ্যাডমিন’-এর সঙ্গে যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হয়েছে।

আবারো আওয়ামী লীগের রাজনীতিতে ফেরার ইঙ্গিত দিলেন সাকিব
  • ০৬ এপ্রিল ২০২৬
যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলায় ইরানের আরও এক শীর্ষ কর্মকর্তা…
  • ০৬ এপ্রিল ২০২৬
প্রাইভেটকারের ধাক্কায় খুলনা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী নিহতের ঘ…
  • ০৬ এপ্রিল ২০২৬
সেভ দ্য চিলড্রেনে চাকরি, আবেদন শেষ ১১ এপ্রিল
  • ০৬ এপ্রিল ২০২৬
সংরক্ষিত নারী আসনের তফসিল ৮ এপ্রিল, নির্বাচনের তারিখ ঘোষণা
  • ০৬ এপ্রিল ২০২৬
গুচ্ছের ‘বি’ ইউনিটের ফল প্রকাশ 
  • ০৬ এপ্রিল ২০২৬