টিকা পেতে ৩১ মার্চের মধ্যে রেজিস্ট্রেশনের নির্দেশ

২৪ মার্চ ২০২১, ০৬:০২ PM

© ফাইল ফটো

করোনাভাইরাসের ভ্যাকসিন পেতে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শিক্ষার্থীদের আগামী ৩১ মার্চের রেজিস্ট্রেশনের নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ। আজ বুধবার (২৪ মার্চ) দুপুরে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কোভিড-১৯ ভ্যাকসিন গ্রহণের নিমিত্তে জরুরিভিত্তিতে তালিকা প্রণয়নের লক্ষ্যে আগামী ৩১ তারিখের মধ্যে বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীকে অত্র ওয়েব পাের্টালে নিবন্ধন করতে হবে।

পাের্টালে নিবন্ধন করার জন্য https://ssl.du.ac.bd/studentlogin লিংকে গিয়ে শিক্ষার্থীরা তাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রেশন নম্বর দিয়ে নিবন্ধন প্রক্রিয়া শুরু করতে পারবে। যে সকল শিক্ষার্থী ইতােমধ্যে ইমেইল আইডি (institutional email) পেয়েছেন, তারা ইমেইল আইডি ও পাসওয়ার্ড দিয়ে লগইন করবেন।

এতে বলা হয়, লগইন করার পর ড্যাশবাের্ড থেকে কোডিড-১৯ ভাইরাসের ভ্যাকসিনের জন্য নিবন্ধন করা যাবে। নিবন্ধনের জন্য প্রয়ােজনীয় অধিকাংশ তথ্যই তাদের প্রোফাইল থেকে চলে আসবে। যেসকল শিক্ষার্থী এখনও Institutional email আইডি সংগ্রহ করেননি, তাদেরকে নিবন্ধনের জন্য প্রয়ােজনীয় সকল তথ্য প্রদান করতে হবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, পরবর্তীতে শিক্ষার্থীদের প্রদানকৃত তথ্য তাদের নিজ বিভাগ/ইনস্টিটিউটে যাচাইয়ের জন্য পাঠানো হবে (কেবল মাত্র যাদের Institutional email আইডি নেই তাদের ক্ষেত্রে)। Institutional email আইডি সংগ্রহ করার জন্য শিক্ষার্থীদের নিজ বিভাগ/ইনস্টিটিউটের ইমেইল এ্যাডমিন-এর সাথে যোগাযােগ করার জন্য অনুরােধ জানালাে হলো।

বিসিপিএসের রেডিওথেরাপি অনুষদের চেয়ারম্যান হলেন অধ্যাপক আকরা…
  • ১৯ আগস্ট ২০২৬
সহমর্মিতায় বদলে যাক পৃথিবী, আজ বিশ্ব মানবিকতা দিবস
  • ১৯ আগস্ট ২০২৬
উচ্চশিক্ষায় জেমির নতুন ঠিকানা, পেলেন ৭৩ লাখ টাকার বৃত্তি
  • ১৯ আগস্ট ২০২৬
৭ বিসিএস পরীক্ষার্থীর প্রার্থিতা বাতিল, নেপথ্যে আপত্তিকর বি…
  • ১৯ আগস্ট ২০২৬
সমাজকল্যাণ মন্ত্রীর সঙ্গে ডাকসু প্রতিনিধিদলের বৈঠক 
  • ১৯ আগস্ট ২০২৬
ঢাবি থেকে সেন্ট্রাল ইউনিভার্সিটিতে মাইগ্রেশন না করার দাবিতে…
  • ১৯ আগস্ট ২০২৬