ঢাকা বিশ্ববিদ্যালয়

হামলার নিন্দা জানিয়ে ছাত্রলীগের বিচার দাবি ছাত্রদলের

২৪ মার্চ ২০২১, ০৩:২১ PM
সংঘর্ষে আহতরা

সংঘর্ষে আহতরা © ফাইল ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) টিএসসিতে প্রগতিশীল ছাত্রজোটের নেতাকর্মীদের মোদী বিরোধী কর্মসূচিতে ছাত্রলীগের হামলার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা। একইসঙ্গে হামলায় জড়িত ছাত্রলীগের নেতাকর্মীদের বিচারও দাবি করা হয়েছে।

বুধবার (২৪ মার্চ) ছাত্রদলের ঢাবির শাখার ভারপ্রাপ্ত আহবায়ক আক্তার হোসেন ও সদস্য সচিব আমানউল্লাহ আমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, “মঙ্গলবার বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রগতিশীল ছাত্রজোটের ব্যানারে বিভিন্ন ছাত্র সংগঠনের মোদী বিরোধী মিছিলে সশস্ত্র হামলা চালায় ছাত্রলীগের নেতাকর্মীরা। এ হামলায় সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের কেন্দ্রীয় সভাপতি মাসুদ রানা, সাধারণ সম্পাদক রাশেদ শাহরিয়ার, ঢাবি সাধারণ সম্পাদক প্রগতি বর্মণ তমা, মেঘমল্লার বোস, অসমানী আশা, সুমাইয়া সেতুসহ অন্তত ২০ জন নেতাকর্মী আহত হন। হামলায় দৈনিক মানব জমিন পত্রিকার ফটো সাংবাদিক জীবন আহমেদ এবং দেশ রূপান্তরের রুবেল রাশিদসহ সাতজন থেকে আটজন রক্তাক্ত হন।”

বিজ্ঞপ্তিতে বলা আরও হয়েছে, “ছাত্রদল, ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই ঘৃণ্য ও নারকীয় হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায়। ছাত্রলীগের এই নারকীয় হামলার ইতিহাস নতুন নয়। ছাত্রসংগঠনের আদলে মূলত তারা যে সন্ত্রসী সংগঠন তা গতকালকের হামলার মাধ্যমে আরো একবার প্রমাণিত হলো।”

বিজ্ঞপ্তিতে গতকালে হামলায় জড়িতদের অনতিবিলম্বে গ্রেফতারপূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে ঢাবি ছাত্রদল।

 

পিএসসিকে দলীয়করণের অপচেষ্টা জুলাই অভ্যুত্থানের আকাঙ্ক্ষার প…
  • ১৯ অক্টোবর ২০২৬
বিটিভির স্ক্রলে ইশরাকের পদত্যাগ নির্দেশের খবর
  • ১৯ অক্টোবর ২০২৬
কার্যকর হলে সংবাদ সম্মেলনে জানানো হবে, পদত্যাগ ইস্যুতে ফের …
  • ১৯ অক্টোবর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রফেশনাল মাস্টার্সে ভর্তি আবেদন শুরু…
  • ১৯ অক্টোবর ২০২৬
বিএনপি অ্যাক্টিভিস্টরা বিপদে—গতকালই ইশরাকের কাজকে বাহাবা দি…
  • ১৯ অক্টোবর ২০২৬
‘আল্লাহ, আমাকে খাবার দাও, স্ত্রীকে নিয়ে খুব কষ্টে আছি’, সেই…
  • ১৯ অক্টোবর ২০২৬