রাবির চূড়ান্ত আবেদনে তিন ধাপ, বাড়াবে ভর্তিচ্ছুদের আশা

২৩ মার্চ ২০২১, ০৪:৫৬ PM
শিক্ষার্থী

শিক্ষার্থী © ফাইল ফটো

২০২০-২১ সেশনে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার চূড়ান্ত আবেদনের সুযোগ পাচ্ছে না প্রাথমিক আবেদনকারী প্রায় দেড় লক্ষাধিক ভর্তিচ্ছু শিক্ষার্থী। ফলে কাঙ্ক্ষিত বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় অংশ নিতে না পেরে হতাশয় ভুগছেন অনেক শিক্ষার্থী ও অবিভাবক। তবে এবছর চূড়ান্ত আবেদন তিন ধাপে হওয়ায় তালিকায় পিছনে থাকা কিছু সংখ্যক শিক্ষার্থীর আশা বাড়াবে।

সোমবার (২২ মার্চ) রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত তথ্য অনুসারে, এবছর ভর্তিচ্ছু শিক্ষার্থীদের তিন ধাপের চূড়ান্ত আবেদন প্রক্রিয়া সম্পন্ন করবে রাবি কর্তৃপক্ষ। যা চলবে মঙ্গলবার (২৩ মার্চ) দুপুর ১২টা থেকে ৩১ মার্চ রাত ১২টা পর্যন্ত।

তিন ধাপে আবেদন প্রক্রিয়া সম্পন্ন হওয়ায় তালিকায় পিছনে থাকা শিক্ষার্থীদেরও আবেদনের সুযোগ হতে পারে বলে জানান বিশ্ববিদ্যালয়ের তথ্য ও প্রযুক্তি সেন্টারের পরিচালক ড. বাবুল ইসলাম।

তিনি বলেন, একধাপে ভর্তি আবেদন সম্পন্ন করলে অনেক সময় নির্ধারিত আবেদন সংখ্যা পূর্ণ হয় না। কেননা বিভাগ পরিবর্তনের সুযোগ থাকায় প্রাথমিক আবেদনে একই শিক্ষার্থী বিভিন্ন ইউনিটে আবেদন করে থাকে এবং যোগ্যতা থাকা সাপেক্ষে একাধিক ইউনিটে তারা চূড়ান্ত আবেদনের সুযোগ পায়। কিন্তু প্রাথমিক আবেদনে একাধিক ইউনিট পছন্দ করলেও পরবর্তীতে অনেকে আর চুড়ান্ত আবেদন করে না।আবার অনেকে প্রাথমিক আবেদন করলেও চুড়ান্ত আবেদন করে না। ফলে নির্ধারিত আবেদন সংখ্যা কিছুটা অপূর্ণই থেকে যায়।

এ সমস্যা সমাধানের জন্যই মূলত তিন ধাপে চুড়ান্ত আবেদন প্রক্রিয়া সম্পন্ন করবে রাজশাহী বিশ্ববিদ্যালয়। যেখানে প্রত্যেক আবেদনকারীকে অবশ্যই নির্ধারিত সময়ের মধ্যে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে বলে জানান তিনি।

তালিকায় পিছনে থাকা শিক্ষার্থীরা কিভাবে সুযোগ পেতে পারে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, যেহেতু তিন ধাপে চুড়ান্ত আবেদন প্রক্রিয়া সম্পন্ন হবে। আর প্রতি ইউনিটে ৪৫ হাজার শিক্ষার্থী আবেদন করবে।তাই প্রথম ধাপে নির্বাচিত ৪৫ হাজার করে মোট তিন ইউনিটে ১ লাখ ৩৫ হাজার আবেদন পূর্ণ না হয়। তবে দ্বিতীয় ধাপে ফাঁকা থাকা সাপেক্ষে তালিকার পিছনে থাকা ভর্তিচ্ছুদের চূড়ান্ত আবেদনে সুযোগ দেয়া হবে। এভাবে দ্বিতীয় ধাপেও আবেদন পূর্ণ না হলে তারও পিছনে থাকা শিক্ষার্থীরা আবেদনের সুযোগ পাবে বলে জানান এই পরিচালক।

ফলে চূড়ান্ত আবেদনের প্রথম ধাপে যারা নির্বাচিত হয়নি, হতাশ না হয়ে তাদের শেষ ধাপ তথা ৩১ মার্চ পর্যন্ত ধৈর্য ধরার পরামর্শ দেন ড. বাবুল ইসলাম।

প্রসঙ্গত, ২০২০-২১ সেশনে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় প্রাথমিক পর্যায়ে ১ লাখ ৮৪ হাজার ৩৬ জন ভর্তিচ্ছু শিক্ষার্থীর আবেদন পড়েছে ৩ লাখ ৪ হাজার ৯৯১টি। যার মধ্য থেকে চুড়ান্ত আবেদনের প্রথম ধাপের নির্বাচন করা হয় ৪৫ হাজার করে মোট তিন ইউনিটে ১লাখ ৩৫ হাজার জন শিক্ষার্থী।

৬ বিমানবন্দর ফের চালু করল ইরান
  • ১৮ এপ্রিল ২০২৬
প্রতিপক্ষ গ্রুপের কর্মীকে বাইকে তেল ভরিয়ে আনার নির্দেশ থেকে…
  • ১৮ এপ্রিল ২০২৬
সুন্দরবন উপকূলে পৃথক বোর্ড ও মন্ত্রণালয় চেয়ে ২১ দফা দাবি
  • ১৮ এপ্রিল ২০২৬
কমে আসছে এইচএসসি পরীক্ষা নেওয়ার সময়কাল
  • ১৮ এপ্রিল ২০২৬
এসএসসি পরীক্ষার বহিষ্কার নিয়ে ২৯ ধারা বাতিল
  • ১৮ এপ্রিল ২০২৬
বাকৃবির মুক্তিযোদ্ধা স্মৃতি বিদ্যালয়ে প্রথমবার ‘ক্ষুদে শিক্…
  • ১৮ এপ্রিল ২০২৬