দুর্নীতিবাজ যত বড়ই হোক, ক্ষমতা থেকে টেনে হিঁচড়ে নামানো হবে: রাবি অধ্যাপক

২১ মার্চ ২০২১, ০৩:১৩ PM
রাবি শিক্ষক সমাজের মানববন্ধন

রাবি শিক্ষক সমাজের মানববন্ধন © টিডিসি ফটো

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রগতিশীল শিক্ষক সমাজের মুখপাত্র অধ্যাপক সুলতানুল ইসলাম টিপু বলেছেন, মুক্তিযুদ্ধের কথা বলে যারা রাজাকার আলবদরদের সাথে নিয়ে কাজ করে মুজিব শতবর্ষে তাদেরকে রাবির পবিত্র ভূমিতে থাকতে দেয়া হবে না বলে। রবিবার (২১ মার্চ) সকাল ১১ টায় বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোডে আয়োজিত দুর্নীতি বিরোধী এক কর্মসূচিতে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, দুর্নীতিবাজ যত বড়-ই হোক, তাদের ক্ষমতা থেকে টেনে হিঁচড়ে নামানো হবে।

এসময় উপাচার্যের পদত্যাগের আহবান জানিয়ে বলেন, বাংলাদেশের মাটিতে স্বৈরাচার কখনো টিকে থাকতে পারে নি। দেশের গনতন্ত্রকামী মানুষ স্বৈরাচারদের বিরুদ্ধে বারংবার সংগ্রাম করে তাদের ক্ষমতা থেকে হটিয়েছেন। সুতরাং ইতিহাসকে স্বরণ করে স্বেচ্ছায় পদত্যাগের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের এই সম্মানিত পদকে কলঙ্ক মুক্ত করার আহবান জানান তিনি।

বিশ্ববিদ্যালয়ের স্টিয়ারিং কমিটি নির্বাচনের প্রসঙ্গ এনে তিনি বলেন, কিছুদিন আগে স্টিয়ারিং কমিটির নির্বাচনে নিরূঙ্কুশ ভাবে দুর্নীতি বিরোধী প্রগতিশীল শিক্ষক সমাজ বিজয়ী হয়েছে। বিশ্ববিদ্যালয়ের সচেতন শিক্ষক মহল দুর্নীতির বিরুদ্ধে তাদের রায় দিয়েছেন। কিন্তু উপাচার্য সেই রায় মানেন না। এমনি নির্বাচিতদের প্রতি নূন্যতম সম্মান বোধ না দেখান নি। যারা নিয়োগ বাণিজ্যে জড়িত এবং যারা অর্থ নিয়ে তার হাতে তুলে দেন তাদের নিয়ে মিটিং করেন তিনি।

উপাচার্যের নিয়োগ বাণিজ্যের প্রসঙ্গে ড. টিপু বলেন, শিক্ষার্থীরা যখন পরীক্ষার নেয়ার জন্য আন্দোলন করছে। একটা সুষ্ঠু সমাধান চাচ্ছে তখন তাদের করোনার কারণ দেখিয়ে দমিয়ে রাখছেন। অথচ করোনা কালে সব বন্ধ থাকার পড়েও তিনি নিয়োগ বাণিজ্য ঠিকই চালিয়ে যাচ্ছেন।

অনিয়ম ও দুর্নীতিগ্রস্ত প্রশাসনের অপসারণ দাবি করে তিনি বলেন, আপনারা আসুন, সরেজমিনে এই দুর্নীতিগ্রস্ত প্রশাসনের কর্মকাণ্ড দেখুন, সত্যতা যাচাই করে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এই পবিত্র ভূমিকে কলঙ্ক মুক্ত করুন।

মানববন্ধন কর্মসূচিতে দুর্নীতিগ্রস্ত প্রশাসনের অপসারণ চেয়ে বক্তব্য দেন রাষ্ট্র বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. একরামুল্লাহ এবং ইংরেজি বিভাগের অধ্যাপক আব্দুল্লাহ আল মামুন। এসময় বিভিন্ন বিভাগের অর্ধ শতাধিক শিক্ষক সেখানে উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রশাসনের অনিয়ম দুর্নীতি বিরুদ্ধে প্রায় দুই বছর ধরে আন্দোলন সংগ্রাম করে আসছেন মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী প্রগতিশীল শিক্ষক সমাজ। এই সংগঠন কর্র্তৃক প্রধানমন্ত্রী, শিক্ষা মন্ত্রণালয় ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের নিকট প্রারেরিত প্বিরতিবেদন অনুযায়ী প্রশাসনের দুর্নীতির অভিযোগের আলোকে তদন্ত কনা হয়। তদন্ত শেষে উপাচার্যসহ রাবি প্রশাসনের উল্লেখ্যযোগ্য অভিযোগের প্রমাণ পায় ইউজিসি।

মুকেশ আম্বানিকে টপকে এশিয়ার সবচেয়ে বড় ধনী গৌতম আদানি, কার স…
  • ১৭ এপ্রিল ২০২৬
আসছে আরও একটি ছাত্র সংগঠন, চলতি মাসেই আত্মপ্রকাশ
  • ১৭ এপ্রিল ২০২৬
সন্তানের মোবাইল দেখা নিয়ে কলহ, অতঃপর...
  • ১৭ এপ্রিল ২০২৬
সাংবাদিকদের ওপর হামলা, কবি নজরুল কলেজ শাখা ছাত্রদলের ২ নেতা…
  • ১৭ এপ্রিল ২০২৬
শেখ হাসিনাকে ফেরানোর অনুরোধ খতিয়ে দেখছে ভারত
  • ১৭ এপ্রিল ২০২৬
সালাউদ্দিন তানভীরের অব্যাহতি প্রত্যাহার করে স্বপদে বহাল করল…
  • ১৭ এপ্রিল ২০২৬