অকালে চলে গেলেন রাবি অধ্যাপক জাহাঙ্গীর

২১ মার্চ ২০২১, ০২:৪৬ PM
অধ্যাপক জাহাঙ্গীর আলম

অধ্যাপক জাহাঙ্গীর আলম © ফাইল ফটো

রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) এগ্রোনমি অ্যান্ড এগ্রিকালচারাল এক্সটেনশন বিভাগের অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম আর নেই। ইন্না লিল্লাহি ওয়াইন্না ইলাহি রাজিউন।

রবিবার (২০ মার্চ) সকালে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে মাত্র ৪৪ বছর বয়সে ইন্তেকাল করেন। বাদ মাগরিব রাবি কেন্দ্রীয় জামে মসজিদে মরহুমের নামাজে জানাযা শেষে তাকে বিশ্ববিদ্যালয় গোরস্থানে দাফন করা হবে বলে জানা গেছে।

বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত তিন দিন যাবত অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ফুসফুসের অসুস্থতায় চিকিৎসাধীন ছিলেন। তার মৃত্যুতে রাবি উপাচার্য অধ্যাপক এম আব্দুস সোবহান বিশ্ববিদ্যালয় গভীর শোক প্রকাশ করেছেন।

অধ্যাপনার ক্ষেত্র কৃষিতত্ত্ব ও কৃষি সম্প্রসারণ বিষয়ে উচ্চশিক্ষা ও গবেষণায় তার অবদান শ্রদ্ধার সাথে স্মরণ করে উপাচার্য বলেন, মৃত্যু অমোঘ ও অবশ্যম্ভাবী হলেও এই কৃতি শিক্ষকের মৃত্যু রাজশাহী বিশ্ববিদ্যালয় তথা বাংলাদেশে কৃষি শিক্ষার ক্ষেত্রে এক অপূরণীয় ক্ষতি। তিনি মরহুমের রুহের মাগফিরাত কামনা করে তার শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।

অধ্যাপক মো. জাহাঙ্গীর ১৯৭৭ সালে পাবনার ঈশ্বরদীতে জন্মগ্রহণ করেন। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে ফলিত রসায়নে বিএসসি ও এমএসসি ডিগ্রি এবং জাপানের কিউশু বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। তিনি ২০০৪ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে প্রভাষক পদে যোগদান দেন এবং ২০১৭ সালে অধ্যাপক পদে উন্নীত হন। তিনি প্রায় ১০টি মাস্টার্স পর্যায়ের থিসিস এবং কয়েকটি পিএইচডি থিসিস তত্ত্বাবধানে করেন। তার বেশ কিছু গবেষণাপত্র দেশ-বিদেশে প্রকাশিত হয়েছে।

হবিগঞ্জে ধানক্ষেতে পড়ে ছিল যুবকের মরদেহ
  • ১৯ আগস্ট ২০২৬
প্রাথমিক বিদ্যালয়ের তথ্য আইপিইএমআইএস সফটওয়্যারে এন্ট্রির সম…
  • ১৯ আগস্ট ২০২৬
দেশে ফিরলেন আরাকান আর্মির হাতে জিম্মি ২৪ জেলে
  • ১৯ আগস্ট ২০২৬
প্রিয় দেব, আজ ‘দেশু ৭’ শুটিংয়ের শেষ দিন, তাই ভাবলাম কথাগুলো…
  • ১৯ আগস্ট ২০২৬
ফুলবাড়ীয়ার সন্তোষপুর বনে ইকো পার্কের প্রতিবাদে মানববন্ধন
  • ১৯ আগস্ট ২০২৬
আইসিইউ-ভেন্টিলেটর নয়, হাম ঠেকানোর একমাত্র সমাধান টিকা: স্বা…
  • ১৯ আগস্ট ২০২৬