ঢাবির তিন সহকারী প্রক্টরও করোনায় আক্রান্ত

২০ মার্চ ২০২১, ১০:৪৪ PM

© লোগো

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) প্রক্টর অধ্যাপক ড. এ কে এম গোলাম রব্বানী ছাড়াও আরও তিন সহকারী প্রক্টর করোনাভাইরাসের আক্রান্ত হয়েছেন। শনিবার (২০ মার্চ) গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর মো. আব্দুর রহিম। যিনি নিজেও এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন।

করোনাভাইরাসে আক্রান্ত বিশ্ববিদ্যালয়ের অপর দুই সহাকারী প্রক্টর হলেন আশরাফুজ্জামান ও আহসান বাবু। আক্রান্তদের সবাই এক মাস আগে করোনাভাইরাসের টিকার প্রথম ডোজ নিয়েছিলেন।

সহকারী প্রক্টর আব্দুর রহিম বলেন, উপসর্গ দেখা দেওয়ায় প্রক্টর ১৭ মার্চ স্যাম্পল দেন। ১৮ মার্চ পজিটিভ রিপোর্ট আসে। তিনি এখন বিশ্ববিদ্যালয়ের বাসায় আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছেন। আমিও গত এক সপ্তাহ ধরে কোভিডে আক্রান্ত। আমাদের আরও দুজন সহকারী প্রক্টরের দুদিন আগে করোনার রিপোর্ট পজিটিভ এসেছে।আমরা বাসায় থেকে কাজ করছি। উপসর্গ আছে, তবে কোনো জটিলতা নেই।

টিকা নেওয়ার বিষয়ে তিনি বলেন, প্রক্টরিয়াল টিমের সবাই ভ্যাকসিন নিয়েছেন। তবে এতে প্যানিকড হওয়ার কিছু নাই। স্বাভাবিক আছি আমরা। অন্যদের নিরাপত্তার খাতিরে আমরা বাসা থেকে বের হচ্ছি না।

প্রক্টর অধ্যাপক গোলাম রব্বানী বলেন, গতকাল পজিটিভ আসছে। শরীরটা একটু খারাপ। বিশ্ববিদ্যালয়ের বাসায় থেকে ট্রিটমেন্ট নিচ্ছি । সবার কাছে দোয়া কামনা করছি।

পিএসসিকে দলীয়করণের অপচেষ্টা জুলাই অভ্যুত্থানের আকাঙ্ক্ষার প…
  • ১৯ অক্টোবর ২০২৬
বিটিভির স্ক্রলে ইশরাকের পদত্যাগ নির্দেশের খবর
  • ১৯ অক্টোবর ২০২৬
কার্যকর হলে সংবাদ সম্মেলনে জানানো হবে, পদত্যাগ ইস্যুতে ফের …
  • ১৯ অক্টোবর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রফেশনাল মাস্টার্সে ভর্তি আবেদন শুরু…
  • ১৯ অক্টোবর ২০২৬
বিএনপি অ্যাক্টিভিস্টরা বিপদে—গতকালই ইশরাকের কাজকে বাহাবা দি…
  • ১৯ অক্টোবর ২০২৬
‘আল্লাহ, আমাকে খাবার দাও, স্ত্রীকে নিয়ে খুব কষ্টে আছি’, সেই…
  • ১৯ অক্টোবর ২০২৬