ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞানের অধ্যাপক ড. কামরুল হাসান মামুন © ফাইল ফটো
রাজনৈতিক নিয়ন্ত্রণের নামে বিশ্ববিদ্যালয়গুলোতে পুতুল খেলা বন্ধ করার আহ্বান জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞানের অধ্যাপক ড. কামরুল হাসান মামুন।
আজ শনিবার দুপুরে ফেসবুক স্ট্যাটাসে এ মন্তব্য করেন ঢাবি অধ্যাপক মামুন। এতে তিনি দেশের শিক্ষা খাতে জিডিপির ৫ দশমিক ৫ শতাংশ বরাদ্দ দেওয়ারও আহ্বান জানান।
দ্যা ডেইলি ক্যাম্পাসের পাঠকদের জন্য স্ট্যাটাসটি হুবহু তুলে দেওয়া হলো-
‘রাজনৈতিক নিয়ন্ত্রণের নামে বিশ্ববিদ্যালয়গুলোতে পুতুল খেলা বন্ধ করুন। আর শিক্ষায় জিডিপির ৫.৫% বরাদ্দ দিন।
প্রমাণ করুন যে আপনারা চান আগামী প্রজন্ম সত্যিকারের শিক্ষায় শিক্ষিত হয়ে দেশের টেকসই উন্নতি ঘটাক। দর্জিগিরি আর বিদেশে অমানবিক চাকুরী করে পাঠানো রেমিটেন্সের ফুটানি আর কতদিন?
মানুষ যদি সত্যিকারের শিক্ষায় শিক্ষিত না হয় তাহলে ব্রাহ্মণবাড়িয়ায় যেমন গ্রামে গ্রামে মারামারি হয়, শাল্লায় যেমন ধর্মের নামে বর্বর হামলা হয় এইরম আদিম আচরণ চলতেই থাকবে।’