বিশ্ববিদ্যালয়গুলোতে পুতুল খেলা বন্ধ করুন

২০ মার্চ ২০২১, ০৫:৪০ PM
ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞানের অধ্যাপক ড. কামরুল হাসান মামুন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞানের অধ্যাপক ড. কামরুল হাসান মামুন © ফাইল ফটো

রাজনৈতিক নিয়ন্ত্রণের নামে বিশ্ববিদ্যালয়গুলোতে পুতুল খেলা বন্ধ করার আহ্বান জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞানের অধ্যাপক ড. কামরুল হাসান মামুন।

আজ শনিবার দুপুরে ফেসবুক স্ট্যাটাসে এ মন্তব্য করেন ঢাবি অধ্যাপক মামুন। এতে তিনি দেশের শিক্ষা খাতে জিডিপির ৫ দশমিক ৫ শতাংশ বরাদ্দ দেওয়ারও আহ্বান জানান।

দ্যা ডেইলি ক্যাম্পাসের পাঠকদের জন্য স্ট্যাটাসটি হুবহু তুলে দেওয়া হলো-

‘রাজনৈতিক নিয়ন্ত্রণের নামে বিশ্ববিদ্যালয়গুলোতে পুতুল খেলা বন্ধ করুন। আর শিক্ষায় জিডিপির ৫.৫% বরাদ্দ দিন।

প্রমাণ করুন যে আপনারা চান আগামী প্রজন্ম সত্যিকারের শিক্ষায় শিক্ষিত হয়ে দেশের টেকসই উন্নতি ঘটাক। দর্জিগিরি আর বিদেশে অমানবিক চাকুরী করে পাঠানো রেমিটেন্সের ফুটানি আর কতদিন?

মানুষ যদি সত্যিকারের শিক্ষায় শিক্ষিত না হয় তাহলে ব্রাহ্মণবাড়িয়ায় যেমন গ্রামে গ্রামে মারামারি হয়, শাল্লায় যেমন ধর্মের নামে বর্বর হামলা হয় এইরম আদিম আচরণ চলতেই থাকবে।’

তরুণদের সেলস পেশায় প্রস্তুত করতে শুরু হচ্ছে Sales Accelerat…
  • ১৯ আগস্ট ২০২৬
বিসিপিএসের রেডিওথেরাপি অনুষদের চেয়ারম্যান হলেন অধ্যাপক আকরা…
  • ১৯ আগস্ট ২০২৬
সহমর্মিতায় বদলে যাক পৃথিবী, আজ বিশ্ব মানবিকতা দিবস
  • ১৯ আগস্ট ২০২৬
উচ্চশিক্ষায় জেমির নতুন ঠিকানা, পেলেন ৭৩ লাখ টাকার বৃত্তি
  • ১৯ আগস্ট ২০২৬
৭ বিসিএস পরীক্ষার্থীর প্রার্থিতা বাতিল, নেপথ্যে আপত্তিকর বি…
  • ১৯ আগস্ট ২০২৬
সমাজকল্যাণ মন্ত্রীর সঙ্গে ডাকসু প্রতিনিধিদলের বৈঠক 
  • ১৯ আগস্ট ২০২৬