বাকিতে সিগারেট না পেয়ে দোকানিকে পেটালেন ছাত্রলীগ কর্মী

১৯ মার্চ ২০২১, ১০:৫৮ AM
রাজশাহী বিশ্ববিদ্যালয়

রাজশাহী বিশ্ববিদ্যালয় © ফাইল ফটো

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের দোকানিকে মারধরের অভিযোগ উঠেছে এক ছাত্রলীগ কর্মীর বিরুদ্ধে। বাকিতে সিগারেট না দেয়ায় এই হামলা হয় অভিযোগ ওই দোকানির।

বৃহস্পতিবার (১৮ মার্চ) রাত সাড়ে ৭টার দিকে বিশ্ববিদ্যালয়ের পরিবহন মার্কেটে ক্যাম্পাস ফুড কর্নারে এই ঘটনা ঘটে।

অভিযুক্ত ছাত্রলীগ কর্মীর নাম শেখ সিয়াম। তিনি বিশ্ববিদ্যালয়ের ফার্সি ভাষা ও সাহিত্য বিভাগের ২০১৬-১৭ সেশনের শিক্ষার্থী। সিয়াম শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ রুনু ও সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর অনুসারী বলে জানা গেছে।

জানা গেছে, ঘটনার দিন সন্ধ্যায় ছাত্রলীগের এক কর্মী তার কাছে সিগারেটের জন্য আসেন। তিনি বলেন, সিগারেট নিতে হলে আগে টাকা দিতে হবে। আমি বাকিতে সিগারেট দেব না। তখন ওই ছাত্রলীগ কর্মী বলেন, আমাকে মিশু ভাই পাঠিয়েছেন। আমি তাকে বলি যেই পাঠাক বাকিতে সিগারেট দেওয়া যাবে না। তখন সে দোকান ত্যাগ করে। পরে সে আরো তিনজনকে নিয়ে এসে আমাকে বলে তুই মিশু ভাইকে চিনিস? এটা বলেই তারা আমাকে দোকানের ভেতরে ঢুকে মারধর করে।

মারধরের বিয়ষটি অস্বীকার করেন শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশু। তিনি জানান, আমি এক ছোট ভাইকে ওই দোকানে চা, সিগারেটের জন্য পাঠাই। দোকানদার চা, সিগারেট দেওয়ার আগেই টাকা চান। এ নিয়ে ওদের মধ্যে কথাকাটাকাটি হয়। তবে ওখানে মারধরের কোনো ঘটনা ঘটেনি।

এ বিষয়ে অভিযুক্ত সিয়ামের সঙ্গে ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

পিএসসিকে দলীয়করণের অপচেষ্টা জুলাই অভ্যুত্থানের আকাঙ্ক্ষার প…
  • ১৯ অক্টোবর ২০২৬
বিটিভির স্ক্রলে ইশরাকের পদত্যাগ নির্দেশের খবর
  • ১৯ অক্টোবর ২০২৬
কার্যকর হলে সংবাদ সম্মেলনে জানানো হবে, পদত্যাগ ইস্যুতে ফের …
  • ১৯ অক্টোবর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রফেশনাল মাস্টার্সে ভর্তি আবেদন শুরু…
  • ১৯ অক্টোবর ২০২৬
বিএনপি অ্যাক্টিভিস্টরা বিপদে—গতকালই ইশরাকের কাজকে বাহাবা দি…
  • ১৯ অক্টোবর ২০২৬
‘আল্লাহ, আমাকে খাবার দাও, স্ত্রীকে নিয়ে খুব কষ্টে আছি’, সেই…
  • ১৯ অক্টোবর ২০২৬