রাবির সোহরাওয়ার্দী হলে বঙ্গবন্ধু কর্ণার উদ্বোধন

১৮ মার্চ ২০২১, ০৪:০১ PM
বঙ্গবন্ধু কর্ণারের উদ্বোধনী অনুষ্ঠান

বঙ্গবন্ধু কর্ণারের উদ্বোধনী অনুষ্ঠান © টিডিসি ফটো

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০১তম জন্মবার্ষিকী উপলক্ষে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) হোসেন শহীদ সোহরাওয়ার্দী হলে বঙ্গবন্ধু কর্ণার উদ্বোধন করা হয়েছে। বুধবার সন্ধ্যায় কর্ণারটির উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক ড. এম আব্দুস সোবহান।

উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন উপ-উপাচার্যদ্বয় অধ্যাপক ড. আনন্দ কুমার সাহা এবং অধ্যাপক ড.চৌধুরী মো.জাকারিয়া, রেজিস্ট্রার অধ্যাপক আব্দুস সালাম, জনসংযোগ দপ্তরের প্রশাসক আজিজুর রহমান, হল প্রাধ্যক্ষ অধ্যাপক রবিউল ইসলাম এবং অন্যান্য হলের প্রাধ্যক্ষবৃন্দ। উদ্বোধন শেষে উপাচার্য এবং অন্যান্য অতিথিবৃন্দ কর্ণাটির সংগ্রহ পরিদর্শন করেন।

এ বিষয় জানতে চাইলে শহীদ সোহরাওয়ার্দী হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. মো. রবিউল ইসলাম বলেন, বঙ্গবন্ধু কর্ণাটি আকারে ছোট হলেও এর বিশালত্ব অনেক। কর্ণাটির মাধ্যমে হলের আবাসিক শিক্ষার্থীরা বাংলাদেশ নামক একটি জাতি রাষ্ট্র গঠনে বঙ্গবন্ধুর অবদান ও মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস সম্পর্কে জানতে পারবে।

তিনি বলেন, বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ নিয়ে জানার এখানে অনেক তথ্য-উপাত্ত পাওয়া যাবে। নতুন প্রজন্মের শিক্ষার্থীরা এর মাধ্যমে বঙ্গবন্ধুর অসমাপ্ত চিন্তা-ভাবনা সম্পর্কে সচ্ছ ধারণা পাবে। কর্ণারটিতে প্রায় ৩০০ বই রয়েছে। যার মাধ্যমে জাতির পিতাকে জানার সুযোগ আরও প্রসারিত হবে বলে জানান তিনি।

তরুণদের সেলস পেশায় প্রস্তুত করতে শুরু হচ্ছে Sales Accelerat…
  • ১৯ আগস্ট ২০২৬
বিসিপিএসের রেডিওথেরাপি অনুষদের চেয়ারম্যান হলেন অধ্যাপক আকরা…
  • ১৯ আগস্ট ২০২৬
সহমর্মিতায় বদলে যাক পৃথিবী, আজ বিশ্ব মানবিকতা দিবস
  • ১৯ আগস্ট ২০২৬
উচ্চশিক্ষায় জেমির নতুন ঠিকানা, পেলেন ৭৩ লাখ টাকার বৃত্তি
  • ১৯ আগস্ট ২০২৬
৭ বিসিএস পরীক্ষার্থীর প্রার্থিতা বাতিল, নেপথ্যে আপত্তিকর বি…
  • ১৯ আগস্ট ২০২৬
সমাজকল্যাণ মন্ত্রীর সঙ্গে ডাকসু প্রতিনিধিদলের বৈঠক 
  • ১৯ আগস্ট ২০২৬