ঢাবির শতবর্ষ উপলক্ষ্যে রচনা প্রতিযোগিতায় প্রবন্ধ আহবান

০৮ মার্চ ২০২১, ১২:১০ PM
ঢাকা বিশ্ববিদ্যালয়

ঢাকা বিশ্ববিদ্যালয় © ফাইল ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শতবর্ষপূর্তি উদযাপন উপলক্ষ্যে ‘শতবর্ষের ঢাকা বিশ্ববিদ্যালয়: অর্জন ও প্রত্যাশা’ শীর্ষক রচনা প্রতিযোগিতার জন্য প্রবন্ধ আহবান করা হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে অধ্যয়নরত সকল শিক্ষার্থী এ প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন। ‘ক’, ‘খ’ ও ‘গ’ ক্যাটেগরিতে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। ‘ক’ ক্যাটেগরিতে স্নাতক ১ম ও ২য় বর্ষ, ‘খ’ ক্যাটেগরিতে স্নাতক ৩য় ও ৪র্থ বর্ষ এবং ‘গ’ ক্যাটেগরিতে স্নাতকোত্তর পর্যায়ের শিক্ষার্থীরা অংশ নিতে পারবেন।

‘ক’ ক্যাটেগরির রচনার বিষয় ‘মানসম্পন্ন শিক্ষা ও ঢাকা বিশ্ববিদ্যালয়: প্রত্যাশা ও করণীয়’, ‘খ’ ক্যাটেগরির বিষয় ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের শতবর্ষের অর্জন: শিক্ষা-সমাজ-রাজনীতি’ এবং ‘গ’ ক্যাটেগরির বিষয় ‘বাংলাদেশের সাংস্কৃতিক ও বুদ্ধিবৃত্তিক চর্চায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূমিকা’। আজ সোমবার (৮ মার্চ) বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

অনধিক দু’হাজার শব্দে এ-ফোর সাইজের কাগজে কম্পোজ করে রচয়িতার নাম, ঠিকানা ও পরিচয়সহ আগামী ১৫ মে’র মধ্যে প্রবন্ধের প্রিন্ট কপি সরাসরি বা ডাকযোগে প্রেরণ করতে হবে। ক্যাটেগরিভিত্তিক বিষয়ের উপর ‘শতবর্ষের ঢাকা বিশ্ববিদ্যালয়: অর্জন ও প্রত্যাশা’ শিরোনামটি উল্লেখ করতে হবে।

প্রবন্ধ প্রেরণের ঠিকানা: উপ-রেজিস্ট্রার (প্রশাসন-৩), প্রশাসনিক ভবন, ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা-১০০০। একইসঙ্গে, [email protected] এই ঠিকানায় ই-মেইল এর মাধ্যমেও প্রবন্ধ প্রেরণ করতে হবে। বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (https://www.du.ac.bd) থেকে বিভিন্ন ক্যাটেগরির বিবরণসহ প্রতিযোগিতা সংশ্লিষ্ট বিস্তারিত তথ্য জানা যাবে।

প্রত্যেক ক্যাটেগরিতে প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় পুরস্কারসহ মোট ১০০টি পুরস্কার প্রদানের ব্যবস্থা রয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

৪ মাসের বেতন বকেয়া, চট্টগ্রামে সড়ক অবরোধ শ্রমিকদের 
  • ১৯ আগস্ট ২০২৬
শিক্ষকদের পে স্কেল-বদলি নতুন নীতিমালার মাধ্যমে হবে
  • ১৯ আগস্ট ২০২৬
মহাসড়কে যত্রতত্র দুর্ঘটনা: রাস্তায় থাকছে আধুনিক ৬০ অ্যাম্বু…
  • ১৯ আগস্ট ২০২৬
দুধের বদলে তেল-ডালডা-আটা মিশিয়ে তৈরি হচ্ছে ছানা, কারখানা সি…
  • ১৯ আগস্ট ২০২৬
এক্সিকিউটিভ নিয়োগ দেবে স্কয়ার গ্রুপ, আবেদন ১৭ সেপ্টেম্বর পর…
  • ১৯ আগস্ট ২০২৬
মওলানা ভাসানীর একটি স্মৃতিও নষ্ট হতে দিব না: মাভাবিপ্রবি ভি…
  • ১৯ আগস্ট ২০২৬