অকালে চলে গেলেন ঢাবি শিক্ষার্থী জাকিউল

০৬ মার্চ ২০২১, ০৮:৫৪ AM

© সংগৃহীত

কিডনিজনিত সমস্যায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন সৈয়দ জাকিউল ইসলাম শাহীন নামে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন এক শিক্ষার্থী। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। শুক্রবার (৫ মার্চ) রাত সাড়ে ১১টায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। 

শনিবার (৬ মার্চ) দুপুর ২টায় তার নামাজে জানাযা শেষে জামালপুরে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে বলে পরিবার সূত্রে জানা গেছে।

২০০৭-০৮ সেশনের ইতিহাস বিভাগের এই শিক্ষার্থী ছাত্রদলের রাজনীতির সঙ্গেও জড়িত ছিলেন। সর্বশেষ তিনি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক ছিলেন বলে জানান গেছে।

সৈয়দ জাকিউল ইসলামের অকাল মৃত্যুতে শোক জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের জ্যেষ্ঠ যুগ্ম আহবায়ক আকতার হোসেন ফেসবুকে লিখেছেন, ‘খবরটা শুনে বাকরুদ্ধ হয়ে গেলাম। চোখ দিয়ে অঝোরে পানি ঝড়ছে। ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক বন্ধু সৈয়দ জাকিউল ইসলাম শাহীন আর নাই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এক সাথে কত স্মৃতি। বন্ধু এইভাবে চলে গেলি।’

স্বার্থ ও শর্ত ছাড়া ভারত আমন্ত্রণ জানালে স্বাগত জানাবে বাংল…
  • ১৯ আগস্ট ২০২৬
জামিনে কারামুক্ত হলেন সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক
  • ১৯ আগস্ট ২০২৬
অভিজ্ঞতা ছাড়াই অফিসার নিয়োগ দেবে বিকাশ, আবেদন ২৭ আগস্ট পর্য…
  • ১৯ আগস্ট ২০২৬
১০০টির বেশি প্রতিষ্ঠান ও হাজারো চাকরিপ্রার্থীর অংশগ্রহণে ‘ন…
  • ১৯ আগস্ট ২০২৬
ধানক্ষেত থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার
  • ১৯ আগস্ট ২০২৬
বদলে যাচ্ছে ঢাকা মেডিকেলের চিত্র, একনেকে ১১৫৫ কোটি টাকার মা…
  • ১৯ আগস্ট ২০২৬