ঢাবি ভর্তি: আবেদনকারীদের জরুরি ৭ নির্দেশনা

০৫ মার্চ ২০২১, ০২:২৫ AM

© ফাইল ফটো

আগামী সোমবার (৮ মার্চ) থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২০-২১ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি আবেদন প্রক্রিয়া শুরু হবে। ওইদিন বিকেল ৪টা থেকে বিশ্ববিদ্যালয়ের ভর্তির নিজস্ব ওয়েবসাইটে গিয়ে এই আবেদন করা যাবে। আর আবেদন চলবে আগামী ৩১ মার্চ রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত।

এদিকে, বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে ভর্তির পূর্ণাঙ্গ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তাছাড়া ভর্তির ওয়েবসাইটে আবেদনকারীদের জন্য ৭টি জরুরি নির্দেশনা দেওয়া হয়েছে। এসবের মধ্যে রয়েছে—

সাধারণ তথ্য (সকল আবেদনের জন্য)
১) ভর্তির আবেদনের জন্য শিক্ষার্থীর উচ্চমাধ্যমিক এবং মাধ্যমিকের তথ্য, বর্তমান ঠিকানা ও মোবাইল নম্বর, পিতা ও মাতার জাতীয় পরিচয়পত্র নম্বর (ঐচ্ছিক)- এর প্রয়োজন পড়বে।

২) শিক্ষার্থীকে ৮টি বিভাগীয় শহরের যেকোন ১টিকে তার ভর্তি কেন্দ্র হিসেবে নির্বাচন করতে হবে।

৩) স্ক্যান করা একটি ছবির (Format: jpg, Size: 30 – 200KB, Width: 360-540px, Height: 540-720px) প্রয়োজন পড়বে।

৪) এসএমএস করার জন্য শিক্ষার্থীর কাজে টেলিটক, রবি, এয়ারটেল অথবা বাংলালিংক অপারেটর এর একটি মোবাইল নম্বর থাকতে হবে।

৫) ভর্তির আবেদন ফি তাৎক্ষনিক অনলাইনে (VISA /Mastercard/ American Express ডেবিট অথবা ক্রেডিট কার্ড, মোবাইল ব্যাংকিং, ইন্টারনেট ব্যাংকিং) বা চারটি রাস্ট্রায়ত্ব ব্যাংকে (সোনালী, জনতা, অগ্রণী ও রূপালী) নির্ধারিত সময়সীমার মধ্যে জমা প্রদান করা যাবে।

সমতা নিরূপনের জন্য
১) এ-লেভেল/ও-লেভেল/সমমান বিদেশী পাঠ্যক্রমে বা উন্মুক্ত বিশ্ববিদ্যালয় হতে উত্তীর্ণ শিক্ষার্থীদের সমতা নিরূপনের জন্য admission.eis.du.ac.bd ওয়েবসাইটে গিয়ে “সমমান আবেদন” বা “Equivalence Application” মেনুতে আবেদন করে তাৎক্ষণিকভাবে অনলাইনে নির্ধারিত ফি জমা দিতে হবে।

২) সমতা নিরূপনের পর প্রাপ্ত “Equivalence ID” ব্যবহার করে সাধারণ শিক্ষার্থীদের মত তারা একই ওয়েবসাইটে লগইন করে ভর্তি পরীক্ষার জন্য আবেদন করতে পারবে।

স্বার্থ ও শর্ত ছাড়া ভারত আমন্ত্রণ জানালে স্বাগত জানাবে বাংল…
  • ১৯ আগস্ট ২০২৬
জামিনে কারামুক্ত হলেন সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক
  • ১৯ আগস্ট ২০২৬
অভিজ্ঞতা ছাড়াই অফিসার নিয়োগ দেবে বিকাশ, আবেদন ২৭ আগস্ট পর্য…
  • ১৯ আগস্ট ২০২৬
১০০টির বেশি প্রতিষ্ঠান ও হাজারো চাকরিপ্রার্থীর অংশগ্রহণে ‘ন…
  • ১৯ আগস্ট ২০২৬
ধানক্ষেত থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার
  • ১৯ আগস্ট ২০২৬
বদলে যাচ্ছে ঢাকা মেডিকেলের চিত্র, একনেকে ১১৫৫ কোটি টাকার মা…
  • ১৯ আগস্ট ২০২৬