জাবিসাসের নির্বাচন ১৪ মার্চ

০৪ মার্চ ২০২১, ০৫:৪৩ PM
সংবাদ সম্মেলনে অতিথিরা

সংবাদ সম্মেলনে অতিথিরা © টিডিসি ফটো

স্বাধীন বাংলাদেশের প্রথম ক্যাম্পাস ভিত্তিক সাংবাদিক সংগঠন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি’র (জাবিসাস) কার্যনির্বাহী পরিষদ-২০২১ এর নির্বাচন আগামী রোববার (১৪ মার্চ) অনুষ্ঠিত হবে।

বৃহস্পতিবার (৪ মার্চ) সাংবাদিক সমিতির কার্যালয়ে প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মোতাহার হোসেন নির্বাচনী তফসিল ঘোষণা করেন।

তফসিল অনুযায়ী মনোনয়ন পত্র সংগ্রহ ও জমাদান দেয়া যাবে ৬ মার্চ থেকে ৯ মার্চ পর্যন্ত, প্রার্থীতা প্রত্যাহার ১১ মার্চ থেকে ১২ মার্চ, চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ ১৩ মার্চ এবং ১৪ মার্চ অনলাইন মাধ্যমে অনুষ্ঠিত হবে নির্বাচন।

এসময় উপস্থিত ছিলেন সাংবাদিক সমিতির সভাপতি আসাদুজ্জামান আসাদ, সাধারণ সম্পাদক মাহবুব আলম এবং অনলাইন মাধ্যমে সংযুক্ত ছিলেন নির্বাচন কমিশনার সহযোগী অধ্যাপক বোরহান উদ্দিন ও সহযোগী অধ্যাপক উম্মে সায়কা।

৪ মাসের বেতন বকেয়া, চট্টগ্রামে সড়ক অবরোধ শ্রমিকদের 
  • ১৯ আগস্ট ২০২৬
শিক্ষকদের পে স্কেল-বদলি নতুন নীতিমালার মাধ্যমে হবে
  • ১৯ আগস্ট ২০২৬
মহাসড়কে যত্রতত্র দুর্ঘটনা: রাস্তায় থাকছে আধুনিক ৬০ অ্যাম্বু…
  • ১৯ আগস্ট ২০২৬
দুধের বদলে তেল-ডালডা-আটা মিশিয়ে তৈরি হচ্ছে ছানা, কারখানা সি…
  • ১৯ আগস্ট ২০২৬
এক্সিকিউটিভ নিয়োগ দেবে স্কয়ার গ্রুপ, আবেদন ১৭ সেপ্টেম্বর পর…
  • ১৯ আগস্ট ২০২৬
মওলানা ভাসানীর একটি স্মৃতিও নষ্ট হতে দিব না: মাভাবিপ্রবি ভি…
  • ১৯ আগস্ট ২০২৬