মুজিব শতবর্ষ উপলক্ষে রাবিতে বঙ্গবন্ধু ম্যারাথন

০৪ মার্চ ২০২১, ০৩:৩৯ PM

© টিডিসি ফটো

মুজিব শতবর্ষ উপলক্ষে বঙ্গবন্ধু ঢাকা ম্যারাথন-২০২১ এর অংশ হিসেবে শিক্ষক-শিক্ষার্থী সমন্বয়ে এক ম্যারাথন দৌড় আয়োজন করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়।

বৃহস্পতিবার (৪ মার্চ) সকাল ১০টায় শহীদ তাজউদ্দীন আহমদ সিনেট ভবন চত্বরে এই আয়োজনের উদ্বোধন করেন উপাচার্য প্রফেসর এম আব্দুস সোবহান।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপ-উপাচার্য প্রফেসর আনন্দ কুমার সাহা ও উপ-উপাচার্য প্রফেসর চৌধুরী মো. জাকারিয়াসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

জানা গেছে, আগামীকাল শুক্রবার (৫ মার্চ) ভোর ৫টায় বিশ্ববিদ্যালয়ের মেইন গেট থেকে এই ম্যারাথন দৌড় শুরু হয়ে ম্যারাথনটি বীরশ্রেষ্ঠ মহিউদ্দিন জাহাঙ্গীর সরণি, শহীদ এএইচএম কামারুজ্জামান চত্বর, আলিফ-লাম-মীম ভাটার মোড়ে বিমান চত্বর, নতুন বাইপাস,বিহাস মোড় ঘুরে একই পথে বিশ্ববিদ্যালয়ের মেইন গেট হয়ে ক্যাম্পাস প্রদক্ষিণ করার পর ৪২.২ কিলোমিটার পথ পরিক্রমা শেষে শেখ কামাল স্টেডিয়ামে এই ম্যারাথন সমাপ্ত হবে বলে জানা গেছে।

বিশ্ববিদ্যালয় কর্তৃক আয়োজিত এই ম্যারাথনে নাট্যকলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. আমিরুজ্জামান, মো. শামীম আহমেদ, রতিশ টপ্য, মো. সামিউল হাসান, মো. আলীম আল রাজী, মো. হাসান শুভ, মো. মনিরুল ইসলাম ও মো. খৈয়ম আলী আরজু অংশগ্রহণ করবেন।

৩০ বিশ্ববিদ্যালয়ে তৃতীয় ভাষা শিক্ষা কেন্দ্র চালুর উদ্যোগ ইউ…
  • ১৯ আগস্ট ২০২৬
তদন্তে সহকর্মী শিক্ষিকাকে ধর্ষণের অভিযোগ প্রমাণিত, রেহাই মি…
  • ১৯ আগস্ট ২০২৬
আইসিইউতে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে এইচএসসি ফলপ্রার্থী, খোঁজ ন…
  • ১৯ আগস্ট ২০২৬
সংগঠন বিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে কৃষকদল নেতা বহিস…
  • ১৯ আগস্ট ২০২৬
পানি-খাবার থেকে শরীরে মাইক্রোপ্লাস্টিক, ঝুঁকি কমাতে যা করবেন
  • ১৯ আগস্ট ২০২৬
চাকরির বয়স নয়, অ্যাসেসমেন্টের মাধ্যমে হবে শিক্ষকদের পদোন্নতি
  • ১৯ আগস্ট ২০২৬