সাদেকা হালিমের গবেষণা চুরি তদন্তের দাবিতে মুক্তিযুদ্ধ মঞ্চের মানববন্ধন

০৪ মার্চ ২০২১, ১২:৩৭ PM

© সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক ড. সাদেকা হালিমের বিরুদ্ধে বিভিন্ন গণমাধ্যমে গবেষণা চুরির অভিযোগ ওঠায় ঢাবির ভাবমূর্তি ও সম্মান রক্ষার্থে তদন্ত কমিটি গঠনের আহবান জানিয়েছে বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চ।

বৃহস্পতিবার (৪ মার্চ) দুপুর সাড়ে ১২টায় রাজু ভাস্কর্যের পাদদেশে আয়োজিত এক মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ থেকে এ আহবান জানানো হয়।

মুক্তিযুদ্ধ মঞ্চের সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আল মামুনের সঞ্চালনায় এতে সংগঠনের অর্ধশতাধিক নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সমাবেশ মুক্তিযুদ্ধ মঞ্চের সভাপতি আমিনুল ইসলাম বুলবুল বলেন, একজন অধ্যাপক গবেষণা চুরি করবেন এবং তিনি রাজনৈতিক ক্ষমতা বলে টিকে থাকবেন, সেটা কখনই কাম্য নয়। অবিলম্বে প্রশাসনকে তদন্ত কমিটি গঠন করে বিষয়টি খতিয়ে দেখতে হবে। 

ঢাবি শাখার সভাপতি এ এস এম সনেট বলেন, জনগণের টাকায় বিশ্ববিদ্যালয়ে চাকরি করে শিক্ষকরা গবেষণায় চৌর্যবৃত্তি করছেন। যা কোনভাবে মেনে নেওয়া যায় না। অবিলম্বে তদন্ত কমিটি গঠনের মাধ্যমে এসব শিক্ষকদের শাস্তির আওতায় আনার আহবান জানান তিনি।

তিনি আরও বলেন, শুধু অধ্যাপক ড. সাদেকা হালিম নয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরও অন্তত ১৫ জন শিক্ষকের বিরূদ্ধে এ ধরনের অভিযোগ রয়েছে। আস্তে আস্তে সবার মুখোশ উন্মোচন করা হবে বলেও তিনি জানান।

৩০ বিশ্ববিদ্যালয়ে তৃতীয় ভাষা শিক্ষা কেন্দ্র চালুর উদ্যোগ ইউ…
  • ১৯ আগস্ট ২০২৬
তদন্তে সহকর্মী শিক্ষিকাকে ধর্ষণের অভিযোগ প্রমাণিত, রেহাই মি…
  • ১৯ আগস্ট ২০২৬
আইসিইউতে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে এইচএসসি ফলপ্রার্থী, খোঁজ ন…
  • ১৯ আগস্ট ২০২৬
সংগঠন বিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে কৃষকদল নেতা বহিস…
  • ১৯ আগস্ট ২০২৬
পানি-খাবার থেকে শরীরে মাইক্রোপ্লাস্টিক, ঝুঁকি কমাতে যা করবেন
  • ১৯ আগস্ট ২০২৬
চাকরির বয়স নয়, অ্যাসেসমেন্টের মাধ্যমে হবে শিক্ষকদের পদোন্নতি
  • ১৯ আগস্ট ২০২৬