ঢাবিতে ভর্তির আবেদন শুরু সোমবার, পূর্ণাঙ্গ বিজ্ঞপ্তি প্রকাশ

০৩ মার্চ ২০২১, ০৯:২০ AM
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে © ফাইল ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২০-২১ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে এ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। আগামী ৮ মার্চ (সোমবার) থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তির আবেদন প্রক্রিয়া শুরু হবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০১৫ থেকে ২০১৮ সাল পর্যন্ত মাধ্যমিক বা সমমান এবং ২০২০ সালের উচ্চ মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ ছাত্র-ছাত্রীদের মধ্যে যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন ইউনিটে ভর্তির জন্য নির্ধারিত শর্ত পূরণ করেছে কেবল তারাই ২০২০-২১ শিক্ষাবর্ষে ১মবর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তির জন্য আবেদন করতে পারবেন।

ভর্তিচ্ছু প্রার্থীরা আগামী ৮ মার্চ বিকেল ৪টা থেকে ৩১ মার্চ রাত ১১টা ৫৯মিনিট পর্যন্ত সময়ের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তির ওয়েবসাইটে (https://admission.eis.du.ac.bd) ইন্টারনেট সুবিধা সম্বলিত কম্পিউটার থেকে অনলাইনে আবেদন করতে পারবেন।

এবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক, খ, গ, ঘ ও চ ইউনিটের পরীক্ষা হবে এক ঘন্টা ৩০ মিনিটের। এরমধ্যে চ-ইউনিট বাদের বাকিগুলোর ৬০ নম্বরের এমসিকিউ পরীক্ষার জন্য ৪৫ মিনিট এবং ৪০ নম্বরের লিখিত পরীক্ষার জন্য ৪৫ মিনিট বরাদ্দ থাকবে। আর চ-ইউনিটের ৪০ নম্বরের সাধারণ পরীক্ষার জন্য ৩০ মিনিট এবং ৬০ নম্বরের অংকন পরীক্ষার জন্য ৬০ মিনিট বরাদ্দ থাকবে।  

ভর্তি পরীক্ষার বিজ্ঞপ্তি দেখতে এখানে ক্লিক করুন

৩০ বিশ্ববিদ্যালয়ে তৃতীয় ভাষা শিক্ষা কেন্দ্র চালুর উদ্যোগ ইউ…
  • ১৯ আগস্ট ২০২৬
তদন্তে সহকর্মী শিক্ষিকাকে ধর্ষণের অভিযোগ প্রমাণিত, রেহাই মি…
  • ১৯ আগস্ট ২০২৬
আইসিইউতে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে এইচএসসি পরীক্ষার্থী, খোঁজ …
  • ১৯ আগস্ট ২০২৬
সংগঠন বিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে কৃষকদল নেতা বহিস…
  • ১৯ আগস্ট ২০২৬
পানি-খাবার থেকে শরীরে মাইক্রোপ্লাস্টিক, ঝুঁকি কমাতে যা করবেন
  • ১৯ আগস্ট ২০২৬
চাকরির বয়স নয়, অ্যাসেসমেন্টের মাধ্যমে হবে শিক্ষকদের পদোন্নতি
  • ১৯ আগস্ট ২০২৬