পরীক্ষা স্থগিতের প্রতিবাদে সাত কলেজ শিক্ষার্থীদের নীলক্ষেত অবরোধ

২৩ ফেব্রুয়ারি ২০২১, ০৯:০৮ PM
সড়ক অবরোধ করেছে শিক্ষার্থীরা

সড়ক অবরোধ করেছে শিক্ষার্থীরা © টিডিসি ফটো

চলমান সব পরীক্ষা স্থগিতের প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সরকারী সাত কলেজের শিক্ষার্থীরা নীলক্ষেত মোড় অবরোধ করেছেন।

মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) রাতে নীলক্ষেত মোড়ে অবরোধ করেন তারা। এর আগে সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সাথে সাত কলেজের অধ্যক্ষদের বৈঠকে পরীক্ষা স্থগিতের বিষয়ে সিদ্ধান্ত হয়।

শিক্ষার্থীরা বলছে, বিশ্ববিদ্যালয় প্রশাসনের হঠকারী সিদ্ধাতের তাৎক্ষনিক প্রতিক্রিয়ায় তারা নীলক্ষেত মোড়ে দাঁড়িয়েছেন। দেশের সব মার্কেট অন্যান্য প্রতিষ্ঠান খোলা থাকলেও শুধু মাত্র শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে তাঁদের ভবিষ্যৎকে অনিশ্চয়তার দিতে ঠেলে দিচ্ছে৷

ঢাকা কলেজের শিক্ষার্থী সাইফুল বলেন, ‘‘আমাদের চলমান পরীক্ষা অবশ্যই নিতে হবে৷ শুধু মাত্র পরীক্ষার জন্য আমরা গ্রাম থেকে ঢাকা আসছি। এমন হয়রানি মেনে নেয়া হবে না। অবিলম্বে চলমান পরীক্ষা নিতে হবে।’’

প্রসঙ্গত, মঙ্গলবার সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) ও সরকারি সাত কলেজের প্রধান সমন্বয়কারী অধ্যাপক এ এস এম মাকসুদ কামালের সভাপতিত্বে সাত কলেজের অধ্যক্ষদের নিয়ে আয়োজিত সভায় সাত কলেজের সব পরীক্ষা স্থগিত করা হয়।

দীর্ঘ ৩৫ বছর পর দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ ক…
  • ১৯ আগস্ট ২০২৬
শতবর্ষী প্রাথমিক বিদ্যালয়, জরাজীর্ণ ভবনে ঝুঁকিতে শিক্ষার্থী…
  • ১৯ আগস্ট ২০২৬
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বিভিন্ন বিভাগে …
  • ১৯ আগস্ট ২০২৬
আওয়ামী আমলের দুর্নীতি-অনিয়মের শ্বেতপত্র প্রকাশের নির্দেশ উপ…
  • ১৯ আগস্ট ২০২৬
আরাকান আর্মির হাতে আটক ২৪ বাংলাদেশি জেলেকে ফেরাল বিজিবি
  • ১৯ আগস্ট ২০২৬
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা নিয়ে যা জানা গেল
  • ১৯ আগস্ট ২০২৬