সাত কলেজের সব পরীক্ষা স্থগিত

২৩ ফেব্রুয়ারি ২০২১, ০৭:৪৬ PM
ঢাবি অধিভুক্ত সাত কলেজের লোগো

ঢাবি অধিভুক্ত সাত কলেজের লোগো © ফাইল ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সরকারি সাত কলেজের সব পরীক্ষা স্থগিত করা হয়েছে। মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) সাত কলেজের অধ্যক্ষ ও সংশ্লিষ্ট তিন ডিনের মধ্যে অনুষ্ঠিত বৈঠকে এই সিদ্ধান্ত নেয়া হয়।

মঙ্গলবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন সাত কলেজের শিক্ষা কার্যক্রম তদারকির দায়িত্বপ্রাপ্ত (ফোকাল পয়েন্ট) ঢাকা কলেজের অধ্যক্ষ আই কে সেলিম উল্লাহ খোন্দকার।

তিনি জানান, মঙ্গলবার ( ২৩ ফেব্রুয়ারী) সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) ও সরকারি সাত কলেজের প্রধান সমন্বয়কারী অধ্যাপক এ এস এম মাকসুদ কামালের সভাপতিত্বে সাত কলেজের অধ্যক্ষদের নিয়ে সভা অনুষ্ঠিত হয়। সভায় সাত কলেজের অধ্যক্ষদের ঢাকা বিশ্বিবিদ্যালয়ের একাডেমিক কাউন্সিল কর্তৃক পরীক্ষায় স্থগিতকরণে গৃহীত সিদ্ধান্ত অবহিত করা হয়।

তবে কবে নাগাদ এসব স্থগিত পরীক্ষা গ্রহন করা হবে তা তিনি তাৎক্ষণিক জানাতে পারেননি।

অধ্যাপক সেলিম আরও বলেন, ২৪ মে’র আগে নতুন করে কোন শিক্ষাবর্ষের চূড়ান্ত পরীক্ষা শুরু হচ্ছে না। এছাড়াও পূর্বঘোষিত ডিগ্রি তৃতীয় বর্ষ ও অনার্স ২য় বর্ষ (বিশেষ) পরীক্ষাও স্থগিত করা হয়েছে।

প্রসঙ্গত, বর্তমানে সরকারি সাত কলেজের ২০১৯ সালের স্নাতক চতুর্থ বর্ষ, ২০১৯ সালের স্নাতক তৃতীয় বর্ষের লিখিত পরীক্ষা এবং ২০১৭ সালের মাস্টার্স শেষ পর্বের মৌখিক পরীক্ষা চলমান রয়েছে। এছাড়া পূর্বঘোষিত পরীক্ষার সময়সূচি অনুযায়ী ২৮ ফেব্রুয়ারী থেকে ডিগ্রি তৃতীয় বর্ষ ও ১০ মার্চ থেকে স্নাতক ২য় বর্ষ (বিশেষ) পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল।

শতবর্ষী প্রাথমিক বিদ্যালয়, জরাজীর্ণ ভবনে ঝুঁকিতে শিক্ষার্থী…
  • ১৯ আগস্ট ২০২৬
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বিভিন্ন বিভাগে …
  • ১৯ আগস্ট ২০২৬
আওয়ামী আমলের দুর্নীতি-অনিয়মের শ্বেতপত্র প্রকাশের নির্দেশ উপ…
  • ১৯ আগস্ট ২০২৬
আরাকান আর্মির হাতে আটক ২৪ বাংলাদেশি জেলেকে ফেরাল বিজিবি
  • ১৯ আগস্ট ২০২৬
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা নিয়ে যা জানা গেল
  • ১৯ আগস্ট ২০২৬
জনবল নিয়োগ দেবে শপআপ, আবেদন ২৪ আগস্ট পর্যন্ত
  • ১৯ আগস্ট ২০২৬