মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন পেলেই চবির সব পরীক্ষা স্থগিত

২২ ফেব্রুয়ারি ২০২১, ০৮:৩৫ PM

© ফাইল ফটো

শিক্ষা মন্ত্রণালয়ের সিদ্ধান্তের পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) বিভিন্ন বিভাগে চলমান সব ধরনের একাডেমি পরীক্ষা স্থগিত করা হবে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এ সংক্রান্ত মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন প্রকাশিত হলে সে বিষয়ে নোটিশ প্রদান করা হবে।

সোমবার (২২ ফেব্রুয়ারি) রাতে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর এস এম মনিরুল হাসান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, সরকার যে সিদ্ধান্ত দিবে সবাইকে তা মানতে হবে। যেহেতু শিক্ষার্থীরা হলে থাকা ছাড়া পরীক্ষা দিতে পারছে না, তাই সব পরীক্ষা স্থগিত করা হবে। প্রজ্ঞাপনটা পাওয়ার পর আমরা এই বিষয়ে নোটিশ দেবো। বিশ্ববিদ্যালয় খোলার পর পরবর্তীতে পরীক্ষা নেওয়া হবে বলেও তিনি জানান।

এর আগে গত ১৫ নভেম্বর একাডেমিক কাউন্সিলের সভায় অসমাপ্ত পরীক্ষা দ্রুত নেয়ার বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নেয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

শতবর্ষী প্রাথমিক বিদ্যালয়, জরাজীর্ণ ভবনে ঝুঁকিতে শিক্ষার্থী…
  • ১৯ আগস্ট ২০২৬
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বিভিন্ন বিভাগে …
  • ১৯ আগস্ট ২০২৬
আওয়ামী আমলের দুর্নীতি-অনিয়মের শ্বেতপত্র প্রকাশের নির্দেশ উপ…
  • ১৯ আগস্ট ২০২৬
আরাকান আর্মির হাতে আটক ২৪ বাংলাদেশি জেলেকে ফেরাল বিজিবি
  • ১৯ আগস্ট ২০২৬
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা নিয়ে যা জানা গেল
  • ১৯ আগস্ট ২০২৬
জনবল নিয়োগ দেবে শপআপ, আবেদন ২৪ আগস্ট পর্যন্ত
  • ১৯ আগস্ট ২০২৬