মন্ত্রণালয়ের নির্দেশনা পেলেই সাত কলেজের পরীক্ষা স্থগিত

২২ ফেব্রুয়ারি ২০২১, ০৮:৫৪ PM

© লোগো

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত রাজধানীর সরকারি সাত কলেজের স্নাতক ৩য় ও ৪র্থ বর্ষের চলমান একাডেমিক পরীক্ষাসমূহ স্থগিত করার ব্যাপারেও কোন সিদ্ধান্ত নেওয়া হয়নি বলে জানিয়েছেন ঢাকা কলেজের অধ্যক্ষ এবং সাত কলেজের সমন্বয়ক অধ্যাপক আইকে সেলিম উল্লাহ খোন্দকার। 

তবে শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা পাওয়া গেলে স্থগিত করা হবে বলেও জানান তিনি। সোমবার (২২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় দ্যা ডেইলি ক্যাম্পাসের সাথে আলাপচারিতায় এসব তথ্য জানান তিনি।

অধ্যক্ষ সেলিম বলেন, সাত কলেজের সকল পরীক্ষা শিক্ষা মন্ত্রণালয় থেকে লিখিতভাবে অনুমতি নেয়ার মাধ্যমেই শুরু হয়েছে। আমরা স্বাস্থ্যবিধি মেনে সর্বোচ্চ সর্তকতা অবলম্বন করে পরীক্ষা গ্রহণ করছি। এখন পর্যন্ত পরীক্ষা বন্ধের কোনো নির্দেশনা আমরা পাইনি। সুতরাং অনুমতি সাপেক্ষে শুরু করা পরীক্ষা বন্ধের জন্য এখন পর্যন্ত কোন সিদ্ধান্ত পাইনি।

প্রসঙ্গত, ২০১৭ সালের ১৬ ফেব্রুয়ারি রাজধানীর ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, বেগম বদরুন্নেছা সরকারি মহিলা কলেজ, সরকারি বাঙলা কলেজ ও সরকারি তিতুমীর কলেজ কে ঢাকা বিশ্বিবিদ্যালয়ের অধবিভুক্ত করা হয়। এরপর থেকে কলেজগুলোর ছাত্রছাত্রীদের ভর্তি প্রক্রিয়া, পরীক্ষা, শিক্ষা কার্যক্রম, ফলাফল প্রকাশ ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পরিচালিত হচ্ছে।

শতবর্ষী প্রাথমিক বিদ্যালয়, জরাজীর্ণ ভবনে ঝুঁকিতে শিক্ষার্থী…
  • ১৯ আগস্ট ২০২৬
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বিভিন্ন বিভাগে …
  • ১৯ আগস্ট ২০২৬
আওয়ামী আমলের দুর্নীতি-অনিয়মের শ্বেতপত্র প্রকাশের নির্দেশ উপ…
  • ১৯ আগস্ট ২০২৬
আরাকান আর্মির হাতে আটক ২৪ বাংলাদেশি জেলেকে ফেরাল বিজিবি
  • ১৯ আগস্ট ২০২৬
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা নিয়ে যা জানা গেল
  • ১৯ আগস্ট ২০২৬
জনবল নিয়োগ দেবে শপআপ, আবেদন ২৪ আগস্ট পর্যন্ত
  • ১৯ আগস্ট ২০২৬