ঢাকা বিশ্ববিদ্যালয়

আল্টিমেটাম প্রত্যাহার, একাডেমিক কাউন্সিলের সিদ্ধান্তের অপেক্ষায় শিক্ষার্থীরা

২২ ফেব্রুয়ারি ২০২১, ০৪:৪৯ PM

© সংগৃহীত

আবাসিক হল খুলতে ৭২ ঘন্টার যে আল্টিমেটাম দিয়েছে তা প্রত্যাহার করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্দোলনরত শিক্ষার্থীরা। তারা এখন বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের সভার সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছেন।

আগামীকাল মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের সভা রয়েছে বলে জানা গেছে।

সোমবার (২২ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ৪টার দিকে ৫ সদস্যের একটি দল ভিসির কার্যালয়ে অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের কাছে স্মারকলিপি দিতে গেলে এসময় তিনি এ তথ্য জানান।

পরে ৫টার দিকে ভিসির কার্যালয় থেকে বেরিয়ে আব্দুর রহমান নামে এক শিক্ষার্থী জানান, ৭২ ঘন্টার যে আল্টিমেটাম দিয়েছি তা প্রত্যাহার করেছি। ভিসি স্যার বলেছেন, আগামীকাল বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের সভা রয়েছে। সেখানে এ বিষয়ে আলোচনা হবে। তারপর জানাবে কবে হল খুলে দেওয়া হবে। তাই আমরা একাডেমিক কাউন্সিলের সভার সিদ্ধান্তের অপেক্ষায় থাকবো। এরপর আমাদের নতুন কর্মসূচি ঘোষণা করা হবে।

শতবর্ষী প্রাথমিক বিদ্যালয়, জরাজীর্ণ ভবনে ঝুঁকিতে শিক্ষার্থী…
  • ১৯ আগস্ট ২০২৬
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বিভিন্ন বিভাগে …
  • ১৯ আগস্ট ২০২৬
আওয়ামী আমলের দুর্নীতি-অনিয়মের শ্বেতপত্র প্রকাশের নির্দেশ উপ…
  • ১৯ আগস্ট ২০২৬
আরাকান আর্মির হাতে আটক ২৪ বাংলাদেশি জেলেকে ফেরাল বিজিবি
  • ১৯ আগস্ট ২০২৬
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা নিয়ে যা জানা গেল
  • ১৯ আগস্ট ২০২৬
জনবল নিয়োগ দেবে শপআপ, আবেদন ২৪ আগস্ট পর্যন্ত
  • ১৯ আগস্ট ২০২৬