বিদেশি বিশ্ববিদ্যালয়েও বাংলা ভাষা শিক্ষার কোর্স রাখার দাবি ঢাবি ভিসির

২১ ফেব্রুয়ারি ২০২১, ০৯:০৪ AM

© সংগৃহীত

বাংলা ভাষা বিস্তারে দেশের গণ্ডি পেরিয়ে বিদেশি বিশ্ববিদ্যায়লগুলোতেও এই ভাষা চর্চার ব্যবস্থা রাখতে অনুরোধ জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান।

রবিবার (২১ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন শেষ একথা বলেন তিনি।

অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় বাংলা ভাষার চর্চায় বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। তেমনিভাবে ভাষার বিস্তার বাড়াতে বিদেশে বাংলা ভাষা চর্চার সুযোগ সৃষ্টিতে অন্যান্য ভাষার পাশাপাশি বাংলা ভাষা শিক্ষার বিভিন্ন কোর্স রাখার দাবি জানাচ্ছি।’

প্রযুক্তি ও সামাজিক যোগাযোগমাধ্যমের কারণে শুদ্ধ বাংলা চর্চা অনেকটাই হুমকির মধ্যে। এ বিষয়ে দেশের বিশ্ববিদ্যালয়গুলোকে উদ্যোগী হতে আহবান জানালেন অধ্যাপক ড. মো আখতারুজ্জামান।

‘প্রযুক্তিযুগে বিজ্ঞানের অভাবনীয় সাফল্য, সামাজিক যোগাযোগমাধ্যমে একজন শিশু, একজন শিক্ষার্থী বিভিন্ন ভাষার সঙ্গে পরিচিত হচ্ছে। এসব ভাষায় প্রভাবিত হচ্ছে, নানাভাবে অনুপপ্রেরিত হচ্ছে। যে কারণে শুদ্ধ বাংলা চর্চা বিশ্ববিদ্যালয় পর্যায়ে এ বিষয়ে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করতে হবে।’

ঈদ, পূজাসহ অন্যান্য ধর্মীয় ও জাতীয় অনুষ্ঠানের মতো এবারের আন্তর্জাতিক মাতৃভাষা দিবসও পালিত হচ্ছে সীমিত পরিসরে। করোনা সংক্রান্ত বিধিনিষেধের কারণে কেন্দ্রীয় শহীদ মিনারে এবার অন্যবারের মতো মানুষের ঢল দেখা যায়নি।

এ বিষয়ে আফসোস প্রকাশ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বলেন, সারা পৃথিবী এর আগে কখনও এ ধরনের মহামারি দেখেননি। অভাবনীয় ও অকল্পনীয় মহামারি কারণে একুশে ফেব্রুয়ারির সীমিত পরিসরে পালন করা হচ্ছে। একুশে ফেব্রুয়ারি, অথচ থাকছে না অমর একুশে গ্রন্থমেলা।

কক্সবাজারে প্রকাশ্যে অস্ত্র হাতে মুখোশধারীদের তাণ্ডব, লুট ৫…
  • ২০ অক্টোবর ২০২৬
ডায়মন্ড ওয়ার্ল্ডের এমডি দিলীপ আগারওয়ালা গ্রেপ্তার
  • ২০ অক্টোবর ২০২৬
কাজে যাওয়ার পথে মোটরসাইকেলে প্রাণ গেল যুবকের, আহত ২ বন্ধু
  • ২০ অক্টোবর ২০২৬
ইশরাকের পদত্যাগ অধ্যায়ের সমাপ্তি নয়, সামনে বৃহত্তর দায়িত্ব …
  • ২০ অক্টোবর ২০২৬
কক্সবাজার রিসোর্টে আগুনে নিহতদের পরিচয় শনাক্তে ডিএনএ পরীক্ষ…
  • ২০ অক্টোবর ২০২৬
পূজা দেখতে বেরিয়ে প্রাণ গেল ভাই-বোনের
  • ১৯ অক্টোবর ২০২৬