সাভারে রাবি ছাত্র মিজান হত্যার মূল আসামি গ্রেপ্তার

২১ ফেব্রুয়ারি ২০২১, ০৮:৪৪ AM
দেলোয়ার হোসেন দিলু ওরফে ইমন

দেলোয়ার হোসেন দিলু ওরফে ইমন © সংগৃহীত

সাভারে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সাবেক শিক্ষার্থী মিজানুর রহমানকে ছুরিকাঘাতে হত্যার ঘটনায় মূল আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাব সদস্যরা।

শনিবার ভোরে (২০ ফেব্রুয়ারি) সাভারের দক্ষিণ রাজাশন এলাকায় অভিযান চালিয়ে দেলোয়ার হোসেন দিলু ওরফে ইমনকে (৩৫) গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ান (র‌্যাব-৪)।

র‌্যাব-৪ বলছে, গত বছর ২৬ অক্টোবর রাজশাহী থেকে একটি যাত্রীবাহী বাস থেকে ওই বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী দেলোয়ার হোসেন দিলু সাভারের শিমুলতলা এলাকায় ভোর রাতে নামেন। এ সময় একদল ছিনতাইকারী তাকে ছুরিকাঘাতে হত্যা করে নগদ টাকা ও মোবাইল ফোন ছিনতাই করে পালিয়ে যায়।

পরে নিহতের পরিবারের সদস্যরা সাভার মডেল থানায় মামলা দায়ের করলে শনিবার ভোর রাতে তাকে গ্রেপ্তার করে র‌্যাব সদস্যরা। পরে তাকে সকালে সাভার মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

অন্যদিকে, সাভারের উলাইল এলাকায় স্কুল ছাত্র রোহানকে কুপিয়ে হত্যার ঘটনায় দুই আসামি জোবায়েন ও পারভেজকে গ্রেপ্তার করেছে পুলিশ। এছাড়াও সাভারের দক্ষিণপাড়া এলাকায় দুই যুবককে কুপিয়ে হত্যার চেষ্টা করেছে সন্ত্রাসীরা। পরে তাদেরকে চিকিৎসার জন্য এনাম মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এআই ক্যামেরায় ২ দিনে পাচঁ শতাধিক মামলা
  • ১৯ আগস্ট ২০২৬
খুলনায় পরপর একই স্থানে দুই যুবককে গুলি করে হত্যা
  • ১৯ আগস্ট ২০২৬
অফিসিয়াল প্যাডে বিএনপি নেতাকে অভিনন্দন বার্তা দিলেন উপাচার্য
  • ১৯ আগস্ট ২০২৬
গাজীপুর জেলা পরিষদে বিভিন্ন পদে চাকরি, আবেদন ৩১ আগস্ট পর্যন…
  • ১৯ আগস্ট ২০২৬
ভাঙ্গায় মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল ২ যুবকের
  • ১৯ আগস্ট ২০২৬
ম্যানুয়ালি শুরু হচ্ছে মাদ্রাসা শিক্ষকদের বদলি আবেদন, প্রাধা…
  • ১৯ আগস্ট ২০২৬