রাতে হলেই থাকছেন জাবি শিক্ষার্থীরা

২০ ফেব্রুয়ারি ২০২১, ১১:০৮ PM

© ফাইল ফটো

শনিবার (২০ ফেব্রুয়ারি) রাতে বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলেই অবস্থান করবেন আন্দোলনরত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) শিক্ষার্থীরা। যদিও ছাত্রীদের হলগুলোতে নতুন করে তালা দিয়েছে প্রশাসন। তবে ছেলেদের হলের বিষয়ে এখনো কোনো সিদ্ধান্তে আসতে পারেনি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

শনিবার রাতে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে এমনটি জানা গেছে। শিক্ষার্থীরা বলছেন, এমন হামলার পর বিশ্ববিদ্যালয়ের পার্শ্ববর্তী এলাকাকে নিরাপদ মনে করছি না। তাই এখন হলে থাকার বিকল্প নেই।

এদিকে তালা ভেঙে হলে প্রবেশ করাকে বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটের নেয়া সিদ্ধান্তের পরিপন্থী বলে অভিমত ব্যক্ত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। শনিবার বিকেলে জনসংযোগ দপ্তর থেকে এক সংবাদ বিজ্ঞপ্তি পাঠিয়ে এমনটি জানায় তারা।

বিজ্ঞপ্তিতে বলা হয়, হামলার ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসন মামলা করবে। হামলায় আহত শিক্ষার্থীদের চিকিৎসার ব্যয়ভারও বহন করা হবে বলে জানানো হয়।

প্রসঙ্গত, গতকাল শুক্রবার সন্ধ্যায় ক্রিকেট টুর্নামেন্টকে কেন্দ্র করে বিরোধের জেরে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর হামলা চালায় ক্যাম্পাস পার্শ্ববর্তী গেরুয়া এলাকাবাসী। এতে বিশ্ববিদ্যালয়ের অন্তত ৪০ শিক্ষার্থী আহত

শিক্ষামন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন ৭ কলেজের অধ্যক্ষরা
  • ১৯ আগস্ট ২০২৬
ভুয়া পুলিশ পরিচয়ে প্রতারণা, গাজীপুরে যুবক আটক
  • ১৯ আগস্ট ২০২৬
মহিলা লীগ নেত্রীর দখলে থাকা ৮ একর জমি ৮ বছর পর উদ্ধার করলেন…
  • ১৯ আগস্ট ২০২৬
‎জাকসু ও হল সংসদের আবাসনসংক্রান্ত প্রস্তাবনা বাতিলসহ চার দা…
  • ১৯ আগস্ট ২০২৬
অডিটর নিয়োগ দেবে বাংলাদেশ স্কাউটস, আবেদন ৩ সেপ্টেম্বর পর্যন…
  • ১৯ আগস্ট ২০২৬
স্কুল রক্ষায় বারবার আশ্বাস, শেষ পর্যন্ত তিস্তার গর্ভে ‘ভোরে…
  • ১৯ আগস্ট ২০২৬